বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।

৬ ফ্রেরুয়ারী বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোজাহের আহমদ,সাবেক ইউপি মেম্বার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদুল হক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ইছাখালী মাদ্রাসা সভাপতি মাস্টার কামাল উদ্দীন আমন্ত্রিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ অনেকে। বিদ্যালয়ের শিক্ষার্থী রা বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, বিজ্ঞানী ড. কুদরাত এ খুদা, বিজ্ঞানী ড. জামাল উদ্দীন ও বিজ্ঞানী ড. আতাউল করিম নামে চারটি হাউসে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

প্রধান অতিথি বক্তব্যের শুরুতে মাননীয় প্রধান মন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরে বলেন প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফ্রি বই ও উপবৃত্তি দিয়ে ছাত্র ছাত্রীদের পড়া লেখার যেই সুযোগটা করে দিয়েছেন তা বলার মত নয়। এ ব্যবস্থা শুধু আমাদের দেশেই রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও বিদ্যমান নেই।

তিনি সকল শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জন করে বিদ্যালয় ও পরিবারের মুখ উজ্জ্বল করার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের এতদাঞ্চলের মাদকদ্রব্যের বহুল প্রাপ্যতার কথা স্মরণ করে দিয়ে সকল ধরণের মাদক দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে নিষেধ করেন।

সদর ইউএনও তাঁর বক্তব্যে উল্লেখ করেন পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিয়মিত খেলাধুলা চর্চা অব্যাহত রাখতে হবে। এতে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকা সম্ভব।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম। উদ্বোধনের পর অতিথিবৃন্দ বিদ্যালয়ের স্কাউটস ও গার্লসগাইড দল ও চারটি হাউস প্রতিযোগি দের আকর্ষণীয় কুচকাওয়াজ পর্যবেক্ষণ,সালাম গ্রহন করেন। পরবর্তীতে অতিথিবৃন্দ হাউস পরিদর্শন ও উদ্বোধনকালে চারটি হাউসে শিক্ষার্থীদের পক্ষে উষ্ণ আতিথেয়তা উপভোগ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শীতকালে অপরাধ ঠেকাতে গ্রাম পুলিশদের সাথে ওসি শাহ কামাল এর মতবিনিময়

বোদায় চারটি ফিলিং স্টেশনকে এক লক্ষ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ সদস্য ও ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সায়েম গ্রেপ্তার 

ঝিনাইদহে গণপুর্ত বিভাগের পরিত্যাক্ত ১০ একর জমিতে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের দাবী

এক নামে পরিচালিত হচ্ছে দুই সংগঠন, অপপ্রচারকারীদের বিরুদ্ধে বৌদ্ধ সমাজের নিন্দা

রাণীশংকৈলে ৮টি গ্রুপে ৩০ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ 

শেরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩জন কে জেল জরিমানা

জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষার প্রতিষ্ঠা ও বিকাশ চাই-শরিফুল ইসলাম রিয়াদ 

ঈদগাঁওতে ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য পরিসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত