বাংলাদেশ সকাল
সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছা উপজেলার তুলা অফিসে দুপুর বেলায় কর্তা নেই 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

 

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা : যশোরের জেলা কর্মকর্তাকে ম্যানেজ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী বীজতুলা সংগ্রহ ও জিনিয় কর্মকর্তার যশোর জোন এর ঝিকরগাছা জিনিং কেন্দ্র বা উপজেলার তুলা উন্নয়ন বোর্ডের অফিসে কর্মকর্তা নেই, দুপুর বেলায় তালা ঝুলানো থাকতে দেখা গেছে। এই প্রতিষ্ঠানের বিষয়ে বিভিন্ন সময়ে বন্ধ ও ঠিকমত অফিসের কার্যক্রম পরিচালনার বিষয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে দ্বিমত থাকার বিষয়ে স্থানীয় সংবাদকর্মীদের নিকট সংবাদ আসলে।

ঘটনার বিষয়ে সংবাদকর্মীরা সোমবার বেলা ১২টার সময় তুলা উন্নয়ন বোর্ডের অফিসে উপস্থিত হলে প্রতিষ্ঠানের সামনের গেট দেওয়া থাকলেও ভিতর থেকে তালা খোলা পাওয়া যায়। এসময় তুলা উন্নয়ন বোর্ডের অফিসে মধ্যে প্রবেশ করে দেখা যায় অফিসারের রুমের দরজায় তালা ঝুলানো।

এ সময় তুলা উন্নয়ন বোর্ডের অফিসের ভিতরের কর্তব্যরত অফিসার, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরকে অফিস এলাকার মধ্যে খুঁজে পাওয়া যায় না। স্থানীয়দের মারফতে জানা যায়, জেলা কর্মকর্তাদের ম্যানেজ করে এই অফিস পরিচালিত হয় এবং ঠিকমত অফিসে কর্মকর্তাদের উপস্থিতি পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে।

উপজেলার তুলা উন্নয়ন বোর্ডের অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগের জন্য উপজেলা প্রশাসনের ওয়েব সাইট ও তুলা উন্নয়ন বোর্ড যশোরের ওয়েব সাইটেও ঝিকরগাছা অফিসের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই অফিস নিয়ে এলাকার সাধারণ মানুষের নিকট নানান জল্পনা-কল্পনা রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। উল্লেখিত বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের নজরে নিয়ে এলাকার সাধারণ চাষীদের কথা চিন্তা করে নিয়মিত চাষীদের জন্য সঠিক সেবা প্রদানের নিশ্চিত করতে জোর দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।

উপজেলা তুলা উন্নয়ন বোর্ডের ইউনিট অফিসার মোঃ ওহিদুজ্জামান বলেন, আমাদের এখানে তিনটা অফিস। দুইজন ইউনিট অফিসারের দায়িত্ব আছে আর একজন নিরাপত্তা প্রহরী আছে। তার অফিসের বিষয়ে যানতে চাওয়া হলে তিনি বলেন, আপনাদের কাছে যে তথ্য আছে সেটা ভূল। আমাদের অফিস রেগুলার খোলা থাকে এবং জনবল থাকে। আমাদের আজ মিটিং ছিলো বলে আমরা জেলায় আছি। মিটিং শেষ করেছি এখন অফিসে যাবো।

তুলা উন্নয়ন বোর্ড যশোরের ওয়েব সাইট থেকে জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা এসএম জাকির বিন আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয় শুনে তাৎক্ষনিক বলেন তারা সবাই আমার অফিসে মিটিংয়ে এসেছে। কোন চাষী যদি সমস্যায় পরে আপনাদের অফিসে সেবা নিতে এসে যদি আপনাদেরকে না পায় তাহলে চাষী কি করে সেবা পাবে এই প্রশ্নের জবাবে বলেন, আমাদের চাষীদের নিকট নাম্বার দেওয়া আছে। তারা প্রয়োজনে যোগাযোগ করে আমাদের অফিসে আসবে। আর বেশি সমস্য হলে আমি এখন থেকে কৃষকের জমিতে চলে যাবো। উপজেলা কর্মকর্তার সাথে যোগাযোগের মাধ্যম জানতে চাইলে তিনি আরো বলেন আমি মিটিংয়ে আছি পরে দিচ্ছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহের হরিণাকুন্ডে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

কাশিয়ানীতে সন্ত্রাস বিরোধী আইনে আরও এক মামলা, আসামি ৩৩৭ জন

ঝিকরগাছায় মাছ বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নাজিম ও সম্পাদক সিরাজুল

ঈদগাঁওতে দেয়াল চাপা পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু : আহত পথচারী 

খোকা ঘুমালো পাড়া জুড়ালো 

নাটোরে ইসলামি আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বৈষম্যদূর করার দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন 

ফতুল্লায় মডেল থানায় আটক সিদ্ধিরগঞ্জ থানার দারোগা কামরুলের ৩ সোর্স 

রাজশাহীর মিঠাই বাজারের মিষ্টির কারখানায় দুর্বৃত্তদের হামলা

খুলনায় শিক্ষার্থীদের সংগে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা