বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছায় দুর্নীতিবাজ মেম্বারসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহাজান আলী মোড়লের স্বাক্ষরিত নাগরিক সনদপত্র, ওয়ারেশ কায়েম, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন সহ সিলমোহর পুড়িয়ে উল্লাস করার প্রতিবাদে দুর্নীতিবাজ আনারুল ইসলাম রিফার মেম্বারসহ জড়িত অন্যান্যদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার সময় ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের সামনে গদখালী ইউনিয়নবাসীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ইউপি সদস্য আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক চেয়ারম্যানের ভাইপো, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. আব্দুল্লাহ আল মামুন।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আমার চাচা ছিল আমার একান্ত অভিভাবক ছিলেন। তিনি সর্বসময় আমাকে তার নিজের ছেলের মতো স্নেহ করতেন। আর তার মৃত্যু নিয়ে যখন এলাকাবাসীরা শোকাহত ঠিক তখনই ইউপি সদস্য আনারুল ইসলাম রিফারের কর্মকান্ডে আমরা হতবাক হয়ে পড়েছি। আমার চাচার সাথে তার খারাপ সম্পর্ক থাকতে পারে সেটা স্বাভাবিক। তাই বলে তার লাশ দাফন হওয়ার পূর্বেই তার ইউনিয়ন পরিষদের স্বাক্ষরিত নাগরিক সনদপত্র, ওয়ারেশ কায়েম, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন সহ সিলমোহর পুড়িয়ে উল্লাস করার মত এমন নিশংস কর্মকান্ডের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও প্রশাসনের নিকট এই নিশংস কর্মকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জোর দাবী করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি হযরত আলী, গদখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুন্সী আবুল হোসেন, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, তোফাজ্জেল হোসেন তোফা, আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য নুর হোসেন, মনিরুজ্জামান মনির, তাজ উদ্দিন, শাহিনুর বেগম, মহিলা আওয়ামী যুবলীগের সদস্য রেশমা বেগম, গদখালী ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় বসতবাড়ী ভাংচুর ও লুটপাট থানায় অভিযোগ 

মহাসড়কের ময়লা পরিস্কার করে রাস্তার প্রতিবন্ধকতা দূর করলেন ওসি শাহ্ কামাল আকন্দ 

গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠার গোড়ার কথাঃ ১ম পর্ব 

লাইভ স্ট্রিমে নিউইয়র্ক-ঢাকায় ৭০ লাখ ডলার হাতিয়েছেন দুই ভাই

রাণীশংকৈলে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল গণেশের 

ভিজিট ভিসায় কানাডায় এসে এখন অসহায় হাজারো বাংলাদেশি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক বিশেষ নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত 

নাটোরে অবৈধ বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা

জগন্নাথপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

দেবহাটায় স্কুল-বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত