বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

টি-স্টল ও বেকারিতে হামলা-ভাংচুর; খালি করে দেওয়ার জন্য হুমকি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি : খুলনার পুরাতন সোনালী ব্যাংক এর পাশে কাটেংগা রোড সংলগ্ন টিনশেড বেকারির দোকান দীর্ঘ দিন যাবত পরিচালনা করে আসিতেছেন মাসুদ মোল্লা (৩৬)। হঠাৎ ৪/০১/২০২৫ ইং তারিখে বেলা আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় মোস্তাফিজুর রহমান ওরফে (কালু ) এবং (৬২) রেনু খানম (৬০) সহ তার সদস্যরা মাসুদ মোল্লার দোকানে হামলা ও ভাংচুর চালায়। সে সময় মোস্তাফিজুর রহমান কালু ও রেনু খানম মাসুদ মোল্লা কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। কোন সুযোগ না দিয়ে মাসুদ মোল্লার দোকানের মালপত্র ভাংচুর করে তার নিকটস্থ জমি খালি করার হুমকি দেন মোস্তাফিজুর রহমান কালু ও রেনু খানম। দোকান ভাংচুরে অনেক ক্ষতি সাধন হয় মাসুদ মোল্লার।

জানা গেছে, উক্ত দোকানটির জমি পানি উন্নয়ন বোর্ড এর নামে বিদ্যমান। যাহার পূর্বে মালিকানা ছিলেন সেলিনা মাহবুবু ও মাহবুবুর রহমান। এস এ ৪১৪ খতিয়ানের ২৩৩ দাগ এর ৩৬ শতক জমির মালিক মমতা দাসী ১৬৭০৫/৭৪ নং কবলা দলিলে ২৬ শতক জমি মাহবুবুর রহমান ও সেলিনা মাহবুবু এর নিকট বিক্রি করেন। বাকি ১০ শতক এবং সেলিনা মাহবুবু এর ২৬ শতকের মধ্যে ১০ শতক মোট ২০ শতক জমি ১৯৮২-৮৩ সালে পানি উন্নয়ন বোর্ড একর করেন। উক্ত জমির বাকি অংশ বি আর এস ১৩২৬ নং খতিয়ানের ৪৭ দাগ ১৬ শতক জমি সেলিনা মাহবুবু ও মাহবুবুর রহমান এর মধ্যে সমানভাগে রেকর্ডভুক্ত হয়ে গেজেট বিদ্যমান। সেলিনা মাহবুবু এর জমি ১৯৯২ সালে পানি উন্নয়ন বোর্ড খুলনা নিকট ডি – রিকুইজিশন নিজের নামে চেয়ে আবেদন করেছিলেন। সেই মতে তার ছেলে দিদারুল ইসলাম সোহেল ২০১৩ সালে ঐ স্থানে বালুর ব্যবসা করতেন।

২০১৪ সালে মোস্তাফিজুর রহমান কালু, মোঃ মাহবুবুর রহমান এর নিকট থেকে কৌশলে ৮ শতকের স্থানে ১৩ শতক দলিল করে। মোস্তাফিজুর রহমান কালু তিনি বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা জেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও প্রাক্তন চেয়ারম্যান হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে থাকা সকল দোকানদের থেকে জোরপূর্বক ভাড়া নিয়ে থাকেন। ২০২৩ সালে মোস্তাফিজুর রহমান কালু তার নিজ খমতার বলে সেলিনা মাহবুবু এর জমির অংশ মিউটেশন করে দকল করতে গেলে সেলিনা মাহবুবু এর ওয়ারিশ গন বাঁধা দেয় এবং এসপি ৪৮০/২০২৩ মামলা দায়ের করেন। ২৬/৬/২০২৩ থেকে উক্ত জমির ওপর ১৪৪/১৪৫ ধারা জারি করেন। আদালতের নিষেধাজ্ঞা অবমাননা করে মোস্তাফিজুর রহমান কালু পানি উন্নয়ন বোর্ডের জায়গায় মাসুদ মোল্লার টিনসেড ঘরটি দকলে নেওয়ার উদ্দেশ্যে দোকানে ভাংচুর করে অনেক খতি সাধন করে। পরবর্তী তে তেরখাদা যৌথ বাহিনীর নিকট মিথ্যা অভিযোগ দায়ের করে এবং ১ মাসের মধ্যে খালি করার পায়তারা করছেন।

দোকান না ছাড়লে বিভিন্ন ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। বাধ্য হয়ে মাসুদ মোল্লা তেরখাদা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিপ্লোমা প্রকৌশলী উইং – এনসিপি প্রতিনিধি দল আইডিইবি আহ্বায়ক ও সদস্য সচিব এর সাথে সৌজন্য সাক্ষাৎ 

যশোর সদর উপজেলার রামনগর ইউপি চেয়ারম্যান লাইফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল 

জাতীয় পরিসংখ্যান দিবসের আমতলীতে র‌্যালী

খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার দাকোপ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত

আমতলীর সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

রাণীশংকৈলে ইসতিসকার নামাজ আদায় 

আত্রাইয়ে লেপ তোষক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন কারিগররা

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলাবাসী

শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটির সুনামগঞ্জ সদর উপজেলা শাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কোটচাঁদপুরে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় নিহত ১, আহত ১