বাংলাদেশ সকাল
বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র :

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ২০ জানুয়ারি (সোমবার) ওভাল অফিসে এটি স্বাক্ষরের পর সাংবাদিকদের তিনি বলেন, টিকটকের বিষয়ে প্রতিটি ধনী মানুষ আমাকে ফোনকল করেছেন। খবর বিবিসির।

নির্বাহী আদেশে উল্লেখ করা সময়ের মধ্যে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সাময়িক এই পদক্ষেপ আমার প্রশাসনকে টিকটকের প্রতি শ্রদ্ধা রেখেই একটি যথাযথ পদক্ষেপ গ্রহণের সুযোগ এনে দেবে।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর টিকটিক বিষয়ক একটি আইনে স্বাক্ষর করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, যে সময়ে এটা বন্ধ করা হয়েছিল তা দুঃখজনক। যুক্তরাষ্ট্রে শনিবার টিকটক বন্ধ হয়ে গেলেও রোববার আবার তা চালু হয়।

স্থানীয় সময় ২০ জানুয়ারি (সোমবার) দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যেসব নির্বাহী আদেশে সই করেন তার মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি। আর একটি জন্মসূত্রে নাগরিকত্ব আইন সংক্রান্ত। এগুলো সই করার পরে ট্রাম্প বলেন, এটি একটি বিশাল সিদ্ধান্ত।

কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পান। এই বিধান বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। শপথ নেওয়ার পর এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। তবে শুধু নির্বাহী আদেশ দিয়েই এই নীতি পরিবর্তন করা কঠিন। কারণ মার্কিন সংবিধানেই জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। সেই সঙ্গে যে ‘লাখ লাখ অপরাধী’ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে, তারা যেখান থেকে এসেছে, সেখানে ফেরত পাঠানো হবে।

ট্রাম্পের রিমেইন ইন মেক্সিকো বা ‘মেক্সিকোতেই থাকো’ নীতি ফের কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে বলেও ঘোষণা দেন তিনি। মাদক চক্র বা কার্টেলগুলো বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে এসব নির্বাহী আদেশে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রেসক্লাব সভাপতি’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল এর পিতার মৃত্যু; মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি

ময়মনসিংহের ফুলপুরে নাশকতার মামলায় শিক্ষক গ্রেফতার

ঈদগাঁওতে চল্লিশ হাজার ইয়াবাসহ আটক ২ 

যুক্তরাষ্ট্রে বিজনেস এলিট ফোরটি আন্ডার ফোরটি’ অ্যাওয়ার্ড পেয়েছেন তরুণ উদ্যোক্তা মুহাম্মদ কাদের

ঈদগাঁওতে নিখোঁজ যুবকের সন্ধানে ডুবরী দল, তিনদিনেও খোঁজ মেলেনি : উদ্বেগ-উৎকন্ঠা

অনেকদিন পর নাারায়ণগঞ্জের রাজপথে মুখোমুখি আওয়ামীলীগ-বিএনপি

নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ পালন

ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করতে নির্দেশনা পুলিশ সুপার নারায়ণগঞ্জের

না’গঞ্জে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত