বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

টিসিবির লাইসেন্স নিয়েছেন, জনগণকে সেবা প্রদান করবেন -ডিসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৫, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম : নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে টিসিবির ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। তিনি বলেন, “একটা পণ্য নিতে চাইলে একটা করেই নিবেন। আমরা দিতে বাধ্য। কোনো অভিযোগ থাকলে আমাদের জানাবেন, আমরা কোম্পানির সাথে কথা বলব। তবে কিছু পণ্যের পরিমাণ কম থাকতে পারে।”

তিনি আরও বলেন, “ট্রাক সেল ন্যায্য মূল্য বলে দাবি করছি। বাজারে সরবরাহ বাড়ানো আমাদের লক্ষ্য। সাধারণ ভোক্তাদের ভর্তুকি মূল্যে বিক্রি নয়, এটা একটি সেবামূলক কার্যক্রম।”

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ডিলারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যারা টিসিবির লাইসেন্স নিয়েছেন, জনগণকে সেবা প্রদান করবেন। কম বা বেশি পণ্য সরবরাহের অভিযোগ যেন না আসে। তা নিশ্চিত করতে হবে।”

মতবিনিময় সভায় ডিলাররা পণ্য সরবরাহে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ তুলে ধরেন। তারা জানান, পাম তেল ১২৫ টাকায় দেওয়ার কথা থাকলেও ১৫০ টাকা দামে কিনতে হচ্ছে। এছাড়া ডালের মান নিয়েও অভিযোগ করেন তারা।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও টিসিবির ডিলাররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় পৃথক সহিংসতায় শিক্ষার্থী ও আ. লীগ-বিএনপি নেতাসহ নিহত ১৫

শিবপুরে বর্ণমালা কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত 

বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করলো রাণীনগর মঙ্গলযাত্রা সংসদ

নিয়োগবিধি অনুযায়ী দ্রুত পদোন্নতি চান সরকারি হাইস্কুলের শিক্ষকগণ

নাটোরে নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা; গ্রেফতার প্রতারক 

বেরসিক এলাকাবাসীর হাতেনাতে ধরা পড়ল পরকীয়া প্রেমে লিপ্ত যুগল

শাজাহানপুরে পারতেখুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত

নেত্রকোনায় ১৪কেজির অধিক গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্ৰেফতার

ভূরুঙ্গামারীবাসী ফেসবুক গ্রুপের ১০ বছর পূর্তি অনুষ্ঠান  

নাটোরে জাতীয় পাট দিবস পালিত