মোঃ আনোয়ার হোসেন ডিমলা (নীলফামারী): বৈরী আবহাওয়ায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার ১০ ইউনিয়নের ৬৩ গ্রামের কৃষি প্রধান এলাকায় গত ২ দিনে একটানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে আমন ধানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
বৃষ্টি ও বাতাস কিছুটা কমে আসলে উপজেলার বালাপাড়া, ডিমলা, নাউতারা,খালিশা চাপানী,গয়াবাড়ী,খগাখড়িবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে আমন ধানের ক্ষতির দৃশ্য চোঁখে পড়ে। গতকাল ও আজ শুক্রবার বিকাল পর্যন্ত ২দিনের হাওয়া ও বৃষ্টিতে প্রায় ৫০ হেক্টর জমির আধাপাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। এতে প্রায় ৩/৪শ মেট্রিক টন ধানের ক্ষতি সাধিত হয়েছে। ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়ার কৃষক আজিজুল ইসলামের সহিত কথা হলে তিনি জানান তার ২বিঘা জমির আধাপাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বালাপাড়া ইউনিয়নের সাহিন ইসলাম জানায় তার ৩বিঘা জমি ঝড়োবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।
ডিমলায় বৃষ্টি ও বাতাসে আমন ধানের ক্ষয়ক্ষতির বিষয়ে ডিমলা উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না এর সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির খোঁজখবর নিচ্ছেন বলে জানান এবং ক্ষয়ক্ষতির সত্যডা স্বীকার করেন।



















