বাংলাদেশ সকাল
রবিবার , ২২ জুন ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির প্রাণ – বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২২, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির প্রাণ। বিগত দিনে যারা ফ্যাসিস্টের সাথে ছিলো, যাদের দ্বারা আমাদের দলের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, তাদেরকে আমরা দলে অন্তর্ভূক্ত করবো না। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনকে সফল করতে হবে। আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের প্রিয় নেতা তারেক রহমান মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করবেন।

মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

রবিবার (২২ জুন) বিকালে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মুকসুদপুর উপজেলা ও পৌরসভা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস।

এ সময় অনেকের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সোহরাব হোসেন, সহ সভাপতি মুন্নু মুন্সী, আউয়াল ফকির, হিরু আলম, গোলাম মর্তুজা মৃধা, ফিরোজ মৃধা, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শামচু মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহীনুর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, মৎস বিষয়ক সম্পাদক সেলিম সরদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনসহ অনেকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের কারিগরী শিক্ষায় এগিয়ে আসতে হবে- শিক্ষা উপমন্ত্রী নওফেল

নারায়ণগঞ্জে বক্তাবলী গণহত্যা দিবস পালিত: ১৩৯ শহীদের স্মরণে দোয়া ও স্মরণসভা

আমতলীতে স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বাছাইকে কেন্দ্র করে সংঘর্ষ

সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি খাতের কর্মীদের ইসলামিক নববর্ষের ছুটি ঘোষণা

এবার কলকাতায় ভোজন রসিক বাংলাদেশিদের নতুন রসনার দি গাজীবো রেস্টুরেন্ট

বেনাপোল বন্দর নিরাপত্তায় পিমা সিকিউরিটির ইনচার্জ মিজানুর বিভিন্ন অনিয়মের অভিযোগে বরখাস্ত

গুরুদাসপুরে বলৎকারের অভিযোগে গ্রেফতার চার

বড়াইগ্রামে ২ মাদক ব্যবসায়ীকে ৬৭৭ বোতল ফেনসিডিলসহ আটক করছে র‍্যাব  

রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

আজ মহানবমী বাজবে বিদায়ের সুর