বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তেভাগা আন্দোলনে শহীদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ

মাজেদুল ইসলাম হৃদয়, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)॥কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কমরেড কম্পরাম সিংহের স্মৃতি রক্ষার্থে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে নির্মিত শহীদ কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের সালডাঙ্গা গ্রামে নির্মিত শহীদ কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।

এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম, উপজেলা তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।

উদ্বোধন ও আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা সূত্রে জানা যায়, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের উদ্যোগে শহীদ কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্সটি নির্মিত হয়েছে। শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়ন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এই কমপ্লেক্সটি নির্মিত ব্যয় হয়েছে ১২ লক্ষ টাকা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ; ভিন্ন দাবী স্বেচ্ছাসেবক দলের নেতার

রাণীশংকৈলে নৌকা মার্কার এমপি প্রার্থীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় 

আরব আমিরাতে হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে মরহুম জহিরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল

বরগুনার আমতলীতে ২য় শ্রেণির মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, ধর্ষক আটক

রাণীশংকৈলে কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক আবারও গ্রেফতার; চোরাই মোটরসাইকেল পুড়িয়ে দিলেন জনতা 

ঝিনাইদহে যুবদল নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বড়াইগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ১ 

স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলে দিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় 

আমতলী পৌরসভায় তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, আটক ৪