বাংলাদেশ সকাল
শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ১ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সাজ্জাতুল সম্রাট (২৭) নামের এক ব্যাক্তি নিহত ও একজন আহত হয়েছে। শনিবার দুপুর পৌনে দুইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পেট্রোল পাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি পাবনা জেলার আটঘরিয়া থানার দাপুনিয়া গ্রামের বাসিন্দা।

আহত ব্যাক্তি নাম মেহেদী হাসান হৃদয় (২৫)। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কদমতলী গ্রামের মফিজুর রহমান ছেলে।

আহত মেহেদী হাসান হৃদয় বলেন, সাজ্জাতুল সম্রাট ও আমি দুই বন্ধু। ঢাকার মিরপুর-১ এলাকায় সাজ্জাতুল সম্রাট ও আমি ব্যবস্যা করি। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ২১-২০১১) মালিক সাজ্জাতুল সম্রাট। সকালে আমি নিজে প্রাইভেটকার চালিয়ে সাজ্জাতুল সম্রাটের গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। দুপুর একটার দিকে একটি হোটেলে খাওয়া দাওয়া করে সাজ্জাতুল সম্রাট গাড়ী চালাচ্ছিল। রয়না পেট্রোল পাম্প এলাকায় পৌছালে একটি ছাগল প্রাইভেটকারের সামনে চলে আসে।

ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকার রাস্তার গাছের সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়িয়ে যায়। আমাদেরকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাতুল সম্রাট কে মৃত ঘোষনা করে।

প্রত্যাক্ষদর্শী মতিউর রহমান বলেন, আমি একটি পিকআপ গাড়ীর চালক। প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে চলছিল। আমার সামনেই চার বার উল্টে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। আমি তাদের উদ্ধার করে আমার গাড়ীতে করেই হাসপাতালে ভর্তি করি।

বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ উপ-পুরিদর্শক (এসআই) আলিমুল ইসলাম বলেন, প্রাইভেটকারের চালক ও মালিক নিহত ব্যাক্তি নিজেই। গাছের সাথে ধাক্কা লেগে গাড়ীটি দুমড়েমুচড়িয়ে গিয়েছে। লাশ হস্তান্তনর প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যাবস্থা চলমান রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

উচ্চ আদালতের রায়ে সীতাকুণ্ডে প্রার্থীতা ফিরে পেলেন লায়ন মোহাম্মদ ইমরান

নারায়ণগঞ্জে রেষ্টুরেন্টে অভিযান; আপত্তিকর অবস্থায় ১৮ জন তরুণ-তরুণী আটক

শেরপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের নৈশপ্রহরীকে বেঁধে রেখে দুর্ধর্ষ চুরি, আহত ২

পাইকগাছায় জেলা জজ মীর শফিকুল আলম এর মতবিনিময় ও সম্মাননা সভা অনুষ্ঠিত

আমতলীতে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত 

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনাকে শূন্যের কোঠায় আনার লক্ষ্যে নারায়ণগঞ্জে পেশাদার গাড়ী চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

রাণীনগরের মাঠে মাঠে সরিষার হলুদ ফুলের সমারোহ 

শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে মামুনকে এমপি নির্বাচিত করুন : খোরশেদ আলম সুজন 

রংপুর সাইবার ট্রাইব্যুনালে প্রথম আলো’র সম্পাদকসহ ৪ জনের নামে মামলা