বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দীর্ঘ ৪ বছরেও ঘোষিত হয়নি ঈদগাঁও ছাত্রলীগ কমিটি : হতাশ ছাত্রনেতারা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের কমিটি দীর্ঘ চার বছরেও ঘোষিত হয়নি। এই নিয়ে তৃনমূলের ছাত্র নেতারা চরম ক্ষুদ্ধ হয়ে পড়েছেন।

জানা যায়, শিক্ষা-শান্তি ও প্রগতির হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, নবগঠিত ঈদগাঁও উপজেলা কমিটি ৪ বছরেও ঘোষিত না হওয়ায় তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। অনেকে দীর্ঘকাল কমিটি আশায় অপেক্ষার পর বিদেশে পাড়ি জমান।

আরো জানা যায়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ জয় ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোর্শেদ হোসাইন তানিমের স্বাক্ষরিত ২০১৯ সালের ৮মে তৎকালীন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগে সভাপতি আবু হেনা বিশাদ ও ইরফানুল করিমকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্যের একটি কমিটি অনু মোদন দেন। উক্ত কমিটি দুদিন পার হতে না হতে ফের বিলুপ্ত ঘোষনা করেন জেলা কমিটি। সেই থেকে নতুন রুপে উপজেলা পর্যায়ে আর কোন কমিটি ঘোষিত হয়নি। যার কারনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়নে ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজনীতি থেকে অনেকে ছিটকে পড়েন।

তথ্যে মতে, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রত্যাশীরা কক্সবাজার শহরে জেলা ছাত্রলীগের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। কমিটির বিষয়ে অবগত করার পরেও কালক্ষেপন করে চলছেন তারা। কবে দেবে কমিটি সেটিও সুনিদিষ্ট বলা হচ্ছেনা। যাতে উপজেলা পর্যায়ে অনেকের মাঝে অনিহা চলে আসছে। বহুজন কমিটির আশাও ছেড়ে দিচ্ছেন।

ঈদগাঁও উপজেলা কমিটি দ্রুতসময়ে অনুমোদন দিয়ে ইসলামপুর,ইসলামাবাদ,পোকখালী,জালা লাবাদ ও সদর ঈদগাঁও ইউনিয়নে নতুন নেতৃত্ব সৃষ্টি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান ভিত্তিক কমিটি দিয়ে বৃহত্তর এলাকায় ছাত্রলীগকে সুসংগঠিত করার জোর দাবী জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট।

অনেক মেধাবী শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন উপজেলা কমিটি দীর্ঘকাল ঘোষিত না হওয়ায়। বহু নেতাকর্মীরা উজ্জীবিত হওয়ার পরিবর্তে হতাশায় দিনপার করে কমিটি বিহীন।

আরমান উদ্দিন সামাজিক যোগযোগ মাধ্যমে লিখেছেন-জেলা ছাত্রলীগের সভাপতি,সাধারণ সম্পাদক আপনাদের প্রতি অনুরোধ ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের উপর একটু দৃষ্টি রাখেন। ছাত্রলীগ কে সুসংগঠিত ও শক্তিশালী করার ব্যবস্থা নিন। যার কারণে ঈদগাঁও ছাত্রলীগে অস্তিত্ব হারাচ্ছে, প্রাণের সংগঠন চোখের সামনে এভাবে ভেসে যাবে বরদাস্ত হচ্ছেনা। নতুন কমিটি করে দেন ছাত্রলীগের ছেলেদের ভবিষ্যৎ আছে। সবাই এদেরকে ব্যবহার করবে এদের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে দয়া করে নতুন কমিটি করে ছাত্রলীগ ঈদগাঁও উপজেলা শাখা শক্তিশালী ও সুন্দর ছাত্রলীগ প্রত্যেকটা ওয়ার্ড ও ইউনিয়নে কমিটি করে ছাত্রসংগঠনের সুনাম অর্জন করা হউক এমন প্রত্যাশা।

দীর্ঘদিনেও ঈদগাঁওতে ছাত্রলীগের কমিটি না থাকার সুবাদে আসন্ন জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে বিরোধী দলীয় ছাত্রসংগঠন বিভিন্ন শিক্ষাঙ্গনসহ ইউনিয়ন সমুহে সংগঠনকে শক্তি শালী রুপে সু-সংগঠিত করে যাচ্ছে। অন্যদিকে সরকার সমর্থিত ছাত্রসংগঠন ছাত্রলীগ কমিটি দীর্ঘবছরেও ঘোষনা না করায় তৃনমূল নেতাকর্মী ক্ষুদ্ধের পাশাপাশি হতাশ হয়ে পড়েন। কবে হবে কমিটি এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছেন নেতাকর্মী দের মাঝে।

পদপ্রত্যাশী ছাত্রনেতা ইরফানুল করিম বলেন, চলমান সময়ে কমিটি ঘোষনা অতীব জরুরী। কেননা কমিটি বিহীন ছাত্র রাজনীতির মাঠ চাঙ্গা হচ্ছেনা। দ্রুতসময়ে কমিটি দিয়ে ছাত্রসংগঠন ছাত্রলীগকে সুসংগঠিত করার অনুরোধ জেলা নেতৃবৃন্দের প্রতি।

আরেক পদপ্রত্যাশী সোহেল মাহমুদ রুহার বলেন, দীর্ঘ বছর ঈদগাঁও ছাত্রলীগের কমিটি না থাকার সুবাদে অপরাপর রাজনৈতিক ছাত্র সংগঠনের বিভিন্ন ইউনিট ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কমিটি শক্তিশালী করে তুলছে।

ছাত্রলীগের কমিটি না থাকার অনেকে অভিমান করে যুবলীগ-আ,লীগের কমিটি নিজেকে স্থান করে নিয়েছেন। পাশাপাশি বহু তৃনমূলের কর্মী বিদেশে চলে গেছেন। যোগ্য ও সুশিক্ষিত ছাত্র নেতাদের হাতে দ্রুত সময়ে কমিটি দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিট কমিটি চাঙ্গা হবে, ছাত্রলীগকে সংগঠিত করার স্বার্থে কমিটি ঘোষনার অনুরোধ জেলার সভাপতি ও সাধারন সম্পাদকের প্রতি।

সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদার জানান- দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগ কমিটি না থাকায় ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতি অনিহা প্রকাশ করে অনেকে বিদেশে পাড়ি জমিয়েছে। দ্রুত কমিটি দিয়ে নতুন রুপে জাগিয়ে তোলার আহবান জেলা নেতৃবৃন্দের প্রতি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে যুবলীগ নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি 

বেনাপোল থেকে ৪দিন ধরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; সুরাহার উদ্যোগ নেই

বাগমারায় নরদাশ ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

বাগমারায় বিভিন্ন ইউনিয়নে এমপি এনামুল হকের পক্ষে মহিলা লীগ ও যুব মহিলা লীগের উঠান বৈঠক 

দেবহাটায় জামাত কর্মীকে পিটিয়ে জ’খম

রাণীশংকৈলে নব যোগদানকৃত সরকারি শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা 

সিরাজগঞ্জের এনায়েতপুর ইউনিয়ন আ.লীগ কার্যালয় উদ্বোধনে মমিন মন্ডল এমপি

নাটোরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা 

চট্টগ্রামে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙ্গে আদালত চত্বর অবস্থান 

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত