বাংলাদেশ সকাল
বুধবার , ১৫ মে ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দীর্ঘ ৬ বছর পর ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৫, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও: নানা কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগ।

জানা যায়, দীর্ঘ ছয় বছর পর ১৪ মে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আগামী একটি বছরের জন্য জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ  মারুফ আদনান স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন প্রদান করেন।

কমিটি ঘোষনার পরপরই নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে রাতে এক আনন্দ মিছিলসহ পথসভা অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে স্থান পেলেন ইরফানুল করিম ও সাধারণ সম্পাদক তানবির মোহাম্মদ তামিম।

সহ-সভাপতিতে রয়েছেন যথাক্রমে- রাহুল পাল নিনিত, সাজ্জাদ হোসেন হিরু, আবুল কালাম আজাদ ও আনাসুল হক।

যুগ্ম সাধারণ সম্পাদকে রয়েছেন যথাক্রমে – কাজী মোহাম্মদ আব্দুল্লাহ, সাদ্দাম হোসেন ও তানবির হাসান আসিফ।

সাংগঠনিক সম্পাদকে রয়েছেন যথাক্রমে – মোঃ ইব্রাহিম,মেহেদী হাসান স্বপ্নীল,সাইয়েদ মোহাম্মদ সাদ্দাম,মোঃ হাসান, জুবাইরুল ইসলাম মুসা, মো: সিফাত শাহরিয়ার ও আয়ান সায়েম জিহাদ।

দীর্ঘকাল পর হলেও কমিটি ঘোষণা করায় জেলা ছাত্রলীগ সভাপতি,সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে বিচারপতি এ কে এম জহিরুল হক

সভাপতির পদ নিয়ে বিরোধ; সলুয়া আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষের কক্ষে তালা

আমতলীতে ১৭৭৬৯ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

পাবনার ঈশ্বরদীতে হজ্ব পরবর্তী করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সরকারি আজিজুল হক কলেজের ছাত্রীর আত্মহত্যা

বেনাপোলে যুবকের গলা কাঁটা মরদেহ উদ্ধার

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : মোটা অংকের টাকা দিলেই মেলে করোনার ভ্যাকসিন 

আমতলী উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

ঈদগাঁওতে রেলক্রসিংয়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু 

ডাসারে বিয়ের মাধ্যমে প্রতারনা করে টাকা আত্মসাতের অভিযোগ