বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দুপুরে না খেয়ে থাকতে না হয়, ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে কার্যক্রম চলছে -ফারজানা রহমান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যে ৩০ টি বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের উদ্যোগে “মিড ডে মিল” চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে প্রথম পর্যায়ে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০ টি বিদ্যালয়ে “মিড ডে মিল” আয়োজন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে । প্রথম পর্যায়ে ৩০ টি বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের বিত্তদের সহায়তায় এ কার্যক্রমকে স্থায়ী রূপ দেয়া হবে। যেনো কোন শিক্ষার্থীকে দুপুরে না খেয়ে থাকতে না হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা।

এছাড়াও প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের পড়ার জন্য উপযুক্ত পরিবেশ করার জন্য বিদ্যালয়ের আঙ্গিনায় ফুলের বাগান করার কার্যক্রম হাতে নিয়েছি৷ ইতোমধ্যেই ৩০টি বিদ্যালয়ে এ কার্যক্রম দৃশ্যমান। এসব কার্যক্রম আমি নিজে থেকে উদ্বোধন করেছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে পাসপোর্টধারীর সাথে প্রতারনা, হেরোইনসহ ৫ প্রতারক গ্রেফতার

আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সচেতনতা সমাবেশ 

ঝিনাইদহ জেলার ২টি উপজেলা (ঝিনাইদহ সদর ও কালিগঞ্জ) ১০ প্রার্থী আ.লীগ সমর্থিত

যশোর কৃষি জোনের ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে রশুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

টি-স্টল ও বেকারিতে হামলা-ভাংচুর; খালি করে দেওয়ার জন্য হুমকি

বড়াইগ্রামে সাতটি বাড়িতে আগুন, চৌদ্দ লক্ষ টাকার ক্ষতি

ডাসার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি সৈয়দ লাহিদ সা. সম্পাদক আতিকুর রহমান

পাবনায় ডিবি’র অভিযানে ৮ ডাকাত সদস্য গেফতার

কোটচাঁদপুরে ভুমি কর্মকর্তা বাওড় দখল নিলেও মাছ ধরতে মরিয়া হালদার সাম্প্রদায়