বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৯ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় মায়ের উপর অভিমান করে ৫ম শ্রেনীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটায় মায়ের উপর অভিমান করে ৫ম শ্রেনীতে পড়–য়া এক শিশু পুত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শিশুটির বাড়ি দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রাামে। নিহত শিশুটির নাম তৌফিক হোসেন (১২)। তার পিতার নাম আমজাদ হোসেন।  তিনি উপজেলার সখিপুর বাজারের মুদি ব্যবসায়ী।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, তৌফিক মঙ্গলবার সকালে স্কুলে যাবে না বলে মায়ের সাথে ঝামেলা করে ঘরের দরজা আটকে ভিতরে বসে থাকে। এছাড়া গত বছর ৪র্থ শ্রেনীতে তার রোল নং ছিল ৫ আর এবছর তার রোল হয়েছে ৬। এজন্য নিহত তৌফিকের মন ভাল ছিলনা। এ বিষয়ে এর আগেও ঝামেলা করে ঘরের দরজা আটকে রেখে বসে থাকতো আবার কিছু সময় পরে সে বের হতো। সেই জন্য মঙ্গলবারেও পরিবারের সবাই মনে করেছিল তার অভিমান কমে গেলে সে ঘর থেকে বের হয়ে আসবে। আর এই খোঁজ না করাটাই কাল হয়েছে শিশুটির জন্য। পরবর্তীতে যখন দুপুরের দিকে তাকে গোসল করার জন্য ডাকা হয় তখন ভিতর থেকে কোন সাড়া না পাওয়া গেলে ঘরের জানালা ভেঙ্গে দেখা যায় ফ্যানের সাথে তৌফিকের নিথর দেহ ঝুলে আছে।পরবর্তীতে এলাকার লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে বের করে তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, নিহত শিশুটির পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় সে গত কয়েকদিন ধরে মানষিক কষ্টে ছিল। এনিয়ে তার মন খারাপ থাকায় সে স্কুলে যেতে চাইছিলনা। শিশুটির পিতা মুদি দোকানের ব্যবসা করেন। মঙ্গলবার সে অভিমান করে ঘরের মধ্যে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে।

সখিপুর চেয়ারম্যান আরো জানান, নিহত তৌফিক তার পিতা মাতার একমাত্র পুত্র সন্তান ছিল। তারা ৪ ভাইবোনের মধ্যে বড় তিনটি বোন আছে। এ হ্নদয় বিদারক ঘটনায় নিহতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোক বিরাজ করছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রীদের তাড়া খেয়ে বাইক রেখে পালালো কলেজের পিয়ন সাহাদত

ভূয়া এনজিওর চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

ঝিকরগাছায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, সাতক্ষীরা থেকে অভিযুক্ত গ্রেপ্তার

নলডাঙ্গায় সেনাবাহিনীর কম্বল বিতরণ

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

শিকলবাহা কলেজ বাজার নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র দাখিল 

সাবেক উপজেলা চেয়ারম্যান আর নেই 

রাণীশংকৈলে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ, মিলছে না প্রয়োজনীয় ভ্যাক্সিন 

কবি জহহরাত আরার উপন্যাস “গদমাদার” ও তার আত্মজীবনি 

পাথরঘাটায় প্রধান শিক্ষকের নারী কেলেঙ্কারীর প্রতিবাদে হামলা, সাংবাদিকসহ আহত ৫