বাংলাদেশ সকাল
শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যেগে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উদ্যোগে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টায় শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন দারুল আজকার খানকাহে ফুরফুরা এতিমখানা ও মাদরাসায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এতিম শিশুদের সঙ্গে ইফতার, দোয়া মাহফিল এবং ঈদ উপহার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন। তিনি বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে এতিম ও অসহায় শিশুদের জীবনমান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার খুলনা বিভাগীয় বিশেষ প্রতিনিধি মো. আসিফ আকবর সেতু। আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ, সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে এতিম শিশুদের কল্যাণ ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। উপস্থিত অতিথিরা এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে রাতের চলাচল নিরাপদ করতে এলইডি লাইট অপসারণ অভিযান

সড়ক দুর্ঘটনা এড়ানো ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে না’গঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঈদগাঁও-ঈদগড় সড়কে যুবক অপহরণ : ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী 

মাধবপুরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে কাটা হচ্ছে ফসলি জমির মাটি! ছাতিয়াইনের ‘মাটিখেকো’ সাহেদ আলীকে রুখবে কে?

বায়েজিদে ভূমিদস্যুদের তাণ্ডবে দিশেহারা আব্দুল নবী’র পরিবার 

গঙ্গাচড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময়

আড়াই মাস ধরে আমতলী-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ !দুর্ভোগে লঞ্চ যাত্রী ও ব্যবসায়ীরা

কক্সবাজার মহেশখালীতে পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে পানের ভাস্কর্য

জগন্নাথপুরে এডভোকেট শাহীনের পিএইচডি ডিগ্রি অর্জনে শোকরানা মাহফিল

ঈদগাঁওতে লোডশেডিংয়ের ত্রাহি অবস্থা : রোজাদার ও ব্যবসায়ীরা চরম দূর্ভোগে