বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সড়ক দুর্ঘটনা এড়ানো ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে না’গঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৬, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে জেলার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, দক্ষ চালক তৈরিতে প্রশিক্ষণ, বিশেষ পোশাক পরিধান, নিয়মিত ডোপটেস্ট, কল্যাণ ফান্ড গঠন, সড়ক মেরামত এবং সড়ক ব্যবস্থাপনা মনিটরিং কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সিটি কর্পোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলম, বিআরটিএ’র সহকারী পরিচালক মাহবুবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাবেক মহানগর জামায়াত আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলনের নগর সভাপতি মাসুম বিল্লাহ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) শওকত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্য সচিব জাবেদ আলম, পরিবহন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।

মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “ভালো রাস্তা ছাড়া নিরাপদ যান চলাচল সম্ভব নয়। মদনগঞ্জ-মদনপুর সড়কের অবস্থা ভয়াবহ, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থাকে।”

আবু আল ইউসুফ খান টিপু বলেন, “চালকদের তথ্য, পরিচয়পত্র ও লাইসেন্স বাধ্যতামূলক করতে হবে। যাতে অপরাধের পর পালিয়ে যেতে না পারে। সেইসঙ্গে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামা নিশ্চিত করা জরুরি।”

তরিকুল সুজন প্রস্তাব দেন, “প্রশাসন ও ট্রাফিক বিভাগের পাশাপাশি মালিক, শ্রমিক ও যাত্রী প্রতিনিধিদের নিয়ে একটি সক্রিয় মনিটরিং কমিটি গঠন করা হোক, যারা নিয়মিত বাসস্ট্যান্ড ও টার্মিনালে তদারকি করবেন।”

মামুন মাহমুদ বলেন, “অধিকাংশ দুর্ঘটনার পেছনে রয়েছে মাদকাসক্ত চালক। তাই চালকদের নিয়মিত ডোপটেস্ট প্রয়োজন। এছাড়া দুইটি মহাসড়ক ঘেঁষা এই জেলায় দ্রুত চিকিৎসা কেন্দ্র না থাকায় দুর্ঘটনায় মৃত্যুর হার বেশি। মহাসড়কের পাশে প্রাথমিক চিকিৎসাকেন্দ্র স্থাপন করলে অনেক প্রাণ রক্ষা সম্ভব।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা পরিবর্তন চাই না বলেই ঝামেলা এড়াতে চাই। অথচ সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন আনতেই হবে। সমাজ ও পৃথিবী দ্রুত বদলাচ্ছে—আমাদেরও বদলাতে হবে। তাই চালকদের নিয়োগপত্র, প্রশিক্ষণ, পোশাক, ডোপটেস্ট ও মনিটরিং ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে আগুনে ৭ বসতবাড়ী পুড়ে ছাই, নিহত ১

বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

পাইকগাছায় স্কুল শিক্ষক প্রদেশ কুমার মল্লিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

ডিমলায় ব্যবসায়ীর গোডাউন থেকে ২২টন সরকারি চাল জব্দ

ঝিকরগাছায় বখাটেদের ইভটিজিং এর শিকার স্কুল ছাত্রীর আত্মহত্যা 

পাইকগাছায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে মাওঃ আবুল কালাম আজাদের মতবিনিময় 

শীতের রাতে গ্রাম-গঞ্জে আনাচে কানাচে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা

হাবিবুল্লাহ আহবায়ক, মিশুক সচিব; ঈদগাঁওতে মাধ্যমিক স্কুল-শিক্ষক পরিষদের যাত্রা শুরু 

ইমাম ও মোয়াজ্জেম এবং পুরহিতদের ৫০০টাকা ভাতা বাড়ানোর ঘোষণা মমতার

নড়াইলে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত