বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন লড়তে পদত্যাগ করলেন চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

মো.বেলাল হোসেন, জেলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান পদ ছেড়েছেন মো. তারিকুল ইসলাম তারিক। তিনি চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ অধিদপ্তর কমিটির সদস্য।

আজ বৃহস্পতিবার (৩০নভেম্বর) দুপুরে উপজেলা নীর্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম শরিফুল হকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেন মোঃ তারিকুল ইসলাম তারিক।

দিনাজপুর -৪ (চিরিরবন্দর -খানসামা ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেও চুড়ান্ত তালিকা থেকে বঞ্চিত হয়েছেন। এই আসন থেকে এবারও আওয়ামী লীগ ভরসা রেখেছে বর্তমান সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীর ওপর।

পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মো. তারিকুল ইসলাম তারিক সাংবাদিকদের বলেন, ‘আমি জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর -খানসামা ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। এজন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আজ উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি- ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

তাহিরপুরে দুই ব্যবসায়ীকে জড়িয়ে মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

কোটচাঁদপুর দোড়া ইউনিয়ন পরিষদে ২০২৩ এর প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা সংবর্ধিত

ঈদগাহ হাইস্কুলে রাতের আধাঁরে তান্ডব 

জয়পুরহাটে মার্কেটের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচী

রাণীনগরে ডাব বেগুন চাষে সফল কৃষক আসলাম

পঞ্চগড়ে চাকুরী ফেরতের দাবীতে মানববন্ধন 

নারায়ণগঞ্জে ক্রিকেট উন্নয়নে বিসিবি সভাপতির ঘোষণা

ময়মনসিংহে তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি ও সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ