বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ধামইরহাটে আশার দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ

 

মোঃ মোস্তাফিজুর রহমান, ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে ১৭মার্চ বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিসব উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৮মার্চ) উপজেলার ফতেপুর বাজার সংলগ্ন আশা অফিসে আশা নওগাঁ জেলার সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এগ্রি) সাইফুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আশা নওগাঁর (নজিপুর) জেলার সিনিয়র রিজিওনাল ম্যানেজার শামীম হোসেন।

ক্যাম্পের কার্যক্রম শুরুর আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্য এবং দেশের তরে প্রাণ দেয়া শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খিদমাতুল কোরআন ইন্টা: হেফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মো. মোয়াজ্জেম হুসাইন। দোয়া মাহফিলে আশার সকল সদস্য, খিদমাতুল কোরআন ইন্টা: হেফজ মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার ধামইরহাট অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মমিন হোসেন খন্দকার, ধামইরহাট-১ ব্রাঞ্চের ম্যানেজার আসাদুজ্জামান, ফতেপুর আশার ব্রাঞ্চ ম্যানেজার মাসুদ রানা প্রমূখ। এদিন আশা অফিস প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে প্রায় ৩শতাধিক রোগীদের চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিক পরীক্ষা, ওজন পরিমাপ এবং ব্লাড প্রেসার পরিমাপ করা হয়। আশা ফতেপুর স্বাস্থ্য কেন্দ্রের হেল্থ সেন্টার ইনচার্জ ডা. আয়েশা সিদ্দিকা আইরিনের নেতৃত্বে স্বাস্থ্য সহকারী জুলেখা বানু, মাশরুফা বানু, বিন্জু খাতুন, তানিয়া আক্তার এসব চিকিৎসা সেবা প্রদান করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কেবিএম আছমত আলীর সহধর্মিনীর জানাজায় ডেপুটি এটর্নি জেনারেল জর্জ

আমতলী সাংবাদিক ক্লাব এর কমিটি গঠন; সুমন রশিদ সভাপতি ও ফরিদ সাধারণ সম্পাদক  

মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং ঔষধ বিতরণ।

দীর্ঘ ৬ বছর পর ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা 

বদলগাছীতে অবৈধ চায়না জাল ধ্বংসে অভিযান

ঘূর্নিঝড় রেমালে কেঁড়ে নিল সেতু; ঝুঁকি নিয়ে পারাপার

কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধ, প্রাণ গেল গৃহবধূর

বাগমারার ফসলি জমিতে চেয়ারম্যানের অবৈধ পুকুর খনন বন্ধে ইউএনও’র অভিযান 

ঝিকরগাছায় ওপেন হাউজ ডে পালন করল নাভারণ হাইওয়ে থানা পুলিশ

করদাতাদের উপর হামলাকারী এরা কারা