বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আজিজের মরদেহ উত্তোলন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

 

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল আজিজের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলাধীন চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকায় পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মরদেহ উত্তোলনের সময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাশিক মেডিক্যাল কর্মকর্তা ডা: মো. মাহমুদুল হাসান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উত্তর পূর্ব থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুল কায়ছার, নিহত আজিজের পরিবারের লোকজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেলের মেজো ছেলে গার্মেন্টস কর্মী আব্দুল আজিজ (২৮) গত ৫ আগস্ট ঢাকায় এক দফা আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেট এসে লাগে চোখ-মুখসহ সারা গায়ে। এরপর সহকর্মী নাজিমের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসার পর ৭ আগস্ট আজিজের মৃত্যু হয়।পরে নকলার পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। এরপর তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের জন্য শহীদ আব্দুল আজিজের মরদেহ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শনে ইউএনও 

লালদীঘিপাড়ে বিএনপি অফিসে ভাংচুর হামলা অগ্নিসংযোগ; যশোর আ’লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্বল্পোন্নত দেশগুলোর জন্য বৈশ্বিক অংশীদারিত্ব অবশ্যই অর্থবহ হতে হবে : প্রধানমন্ত্রী        

জেএসডি সাধারন সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ১৮’জুন যুক্তরাষ্ট্রে আসছেন

রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের রমজান ফুড প্যাকেজ বিতরণ 

বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৪০’তম মৃত্যু বার্ষিকীতে জেএসএফ এর বিবৃতি

কালকিনি ও ডাসারে নতুন ঠিকানা পেলো ভূমিহীনরা

শেখ হাসিনা যেন আবার প্রধানমন্ত্রী হয়, চাল পেয়ে খুশি জেলে পরিবার

সিরাজগঞ্জের তাড়াশ পৌর সভার নির্বাচিত প্রথম মেয়রের দায়িত্ব গ্রহন

জামালপুরে সার্ভেয়ার রুহুল আমিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ডিজিটাল আইনে মামলা, বিএমএসএস’র নিন্দা