বাংলাদেশ সকাল
বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাত ১২-০১ মিনিটে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।

নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভুঞার নেতৃত্বে জেলা প্রশাসন পুস্পার্ঘ নিবেদন করা হয়। এর পর পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে।

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার তারিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সহ সকল স্তরের পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্বার মাগফেরাৎ কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে দেশের শান্তি সমৃদ্ধি কামনায় শপথ গ্রহন করা হয়।

এ সময় শহীদ মিনার এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যদের বেষ্টনী দিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থ্যা গ্রহণ করেন প্রশাসন।

এছাড়াও নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

একতরফা নির্বাচনের ব্যবস্থা করলে নির্বাচন কমিশন গণধিকৃত হবে

মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে বিশাল রোড শো

দেশের দুর্নীতিবাজদের যুক্তরাষ্ট্রে কোন ঠাঁই হবে না ; সংবাদ সম্মেলনে এবিসিডিআই

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুকনগরে আ.লীগের সতর্ক অবস্থান কর্মসূচী 

ডাসার সমবায় কার্যালয় যেন ব্যক্তিগত অফিস

গৌরীপুরে প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে ৪০ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ঝিনাইদহ পৌরসভায় ১১৯ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা