বাংলাদেশ সকাল
শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে বইমেলার উদ্বোধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু,নাটোর॥ নাটোরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল তিনটায় কানাইখালী মাঠে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, সমাজকর্মী সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ সভাপতি আফজাল আহমেদ।

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাছুম।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত মেলা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন মেলার মঞ্চে শিক্ষার্থীদের জন্যে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মেলায় ঢাকার ২৬টি প্রকাশনীসহ ৪০টি স্টলে বই প্রদর্শিত হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সম্মেলন সাবেক ছাত্রদল নেতার হামলা, সাংবাদিকসহ লাঞ্ছিত ৫

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন -মাহবুবুজ্জামান আহমেদ

পাইকগাছায় সাংবাদিক মিজানুর রহমানের বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি

রাণীশংকৈলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬’তম জন্ম জয়ন্তী পালন 

ক্ষণকাল

আমতলী পৌর নির্বাচনে বহিরাগত নিয়ে জনমনে শংকা; রিটার্নিং কর্মকর্তা জানালেন একজনও থাকবেনা

সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন আল আরাফা ইসলামী ব্যাংক

অতিরিক্ত গতির কারণে যশোর-মাগুরা মহাসড়কের  হুদার মোড়ে পরিবহন পাল্টি

৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বেনাপোলে কাস্টম কর্মকর্তা/ কর্মচারীদের “মানববন্ধন”

গুরুদাসপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরন