বাংলাদেশ সকাল
বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু: সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ বুধবার (৬ সেপ্টেম্বর)। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে জন্মাষ্টমী পালন করছেন।

নাটোর রাজবাড়ীতে শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নাটোর জেলা শাখার আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় নাটোর সদর পৌর মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু নাছের ভুঞাঁ, জেলা প্রশাসক, নাটোর, অজিত কুমার পাল, অতিরিক্ত সচিব (অব:) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান, নাটোর সদর উপজেলা পরিষদ,এড.মালেক শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি।‌ প্রধান বক্তা ছিলেন অধ্যাপক সুবিধ‌ কুমার মৈত্র, উপদেষ্টা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন এড.প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, সাধারণ সম্পাদক, নাটোর জেলা পূজা উদযাপন পরিষদ।

হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদীতে ৪০ জনের মনোনয়নপত্র দাখিল

পাবনায় পৃথক অভিযানে অস্ত্র, গাঁজা, ইয়াবাসহ ৪ আসামী গ্রেফতার

দেবহাটা পূজা উদযাপন পরিষদের নেতৃবন্দের সাথে স্থানীয় বিএনপি’র মতবিনিময়

শামীম ওসমান নৌকা প্রতীক পাওয়ায় সাবেক কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুক এর আনন্দ শোভাযাত্রা

মসজিদের স্বার্থে প্রাণি সম্পদের পুকুরের পাশে ওয়াল তুলেছি আমার জন্য নয়- ইউপি চেয়ারম্যান

আমিনুল হকের বিরুদ্ধে এনসিপি নেতাদের অপপ্রচার: বনানী থানা বিএনপির মানববন্ধন 

আমিরাতে ভিক্ষাবৃত্তি, অভিযান চালিয়ে আটক-৪১, পাওয়া গেল ৬০ হাজার দিরহাম

যশোরে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ০১ সদস্য গ্রেফতার 

ডিমলা জলঢাকায় ইঁদুরের গর্তের ধান বাহির করতে ব্যস্ত শিশু কিশোররা

রাজশাহীতে ৩২ টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী