বাংলাদেশ সকাল
শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নানামুখী কার্যক্রমে এগিয়ে যাচ্ছেন সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ কক্সবাজারের নবগঠিত উপজেলার সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবার এবার নানামুখী কার্যক্রম নিয়ে সফল ভাবে এগিয়ে যাচ্ছেন।

২০২১ সালের শুরুর দিকে প্রতিষ্ঠা লাভ করা এ সংগঠনটি সেই থেকে বিভিন্ন কর্মসূচী পালন কার্যক্রম অব্যাহত রেখেছে। ম্যাসেনজার গ্রুপ ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রায় দুই বছর ধরে। বর্তমানে এই গ্রুপে চিকিৎসক,শিক্ষক,শিক্ষার্থী, ব্যবসায়ী প্রতিনিধিসহ এডমিন রেহেনা নোমান কাজল,এম আবু হেনা সাগর,মহিউদ্দিন মাহী,কার্যনিবাহী সদস্য আবদুল্লাহ মিয়াজী,রোকেয়া জান্নাত ও ছৈয়দ ইসলাম সাকিবের দক্ষতায় সুচারু ভাবে এগুচ্ছে ঐক্য পরিবারের কার্যক্রম।

ঐক্য পরিবার” কর্তৃক গেল শবে বরাত ও চলমান মাহে রমজানে টুপি বিতরন কার্যক্রম চলছে। ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থান,শিক্ষা প্রতিষ্ঠান, পথচারী,সাধারন মুসল্লী,সাংবাদিকসহ মহেশখালী, চট্রগ্রাম, নোয়াখালী, ভোলায় মসজিদে টুপি বিতরন এবং জায়নামাজসহ তাসবিহও বিতরন করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০২১ সাল থেকে ঐক্য পরিবার ঈদগাঁও উপজেলাসহ পাশ্ববর্তী রামু উপজেলার বিভিন্ন হেফজখানায় ছয় শতাধিকেও বেশি কোরআন শরীফ বিতরন করা হয়। এটি অব্যাহত রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরন, বৃক্ষরোপন ও বিতরন করা হয়। বৃহৎ আকারে ইফতার,দোয়া মাহফিল করা হয়। সে সাথে বার্ষিক সম্মিলনের মাধ্যমে নতুন কমসূচীর পরিকল্পনাও করা হয়।

করোনার কঠিন সময়ে অসহায়, হতদরিদ্রদের মাঝে চাল-ডাল বিতরন,মসজিদ ভিত্তিক সাবান বিতরন ও তিন হাজারের অধিক মাস্ক বিতরন করে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে ঐক্য পরিবার।

ঈদগাঁও ও রামু উপজেলার নানা শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধসহ কোরান ও নামাজ শিক্ষা চালু করনের দাবীতে সচেতনতা সমাবেশ করে বেশ প্রসংশিত হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। পাশাপাশি ঐক্য পরিবারের পক্ষে ঈদগাঁওর বিভিন্ন হাসপাতালে থ্যালাসেমিয়া (রক্ত শূন্যতা) রোগীর পরিক্ষা-নিরিক্ষার ক্ষেত্রে ডিসকাউন্ট চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসকাউন্টের সুবিধা আদায় করে নেয়া হয়। ঈদগাঁওতে কারিগরী শিক্ষা (ভোকেশনাল কোর্স) চালুর দাবীতে জেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত আবেদন প্রদান করা হয়। ঈদগাঁওতে থ্যালাসেমিয়া সেন্টার বাস্তবায়নের লক্ষে থ্যালাসেমিয়া রোগীর তালিকা করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

পুলিশ যে জনগণের বন্ধু তারি প্রমাণ দিল ওসি শাহ আলম হাওলাদার 

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষে সাংসদকে ফুলেল শুভেচ্ছা

ডিমলা ও জলঢাকায় ২১আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে দুদরাজের দাম হাকা হয়েছে ১০ লাখ টাকা

ঝিকরগাছায় ৩ বছর ক্লাসে না গিয়েও নিয়মিত বেতন ভাতা তুলছেন শিক্ষক মাকছুদা !

মুক্তাগাছায় ইস্টি বাড়ি রেস্টুরেন্ট ও মিনিপার্ক শুভ উদ্বোধন করলেন মেয়র বিল্লাল হোসেন সরকার 

যশোরে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল শুনতে এসে পদদলিত হয়ে আহত ৯

ঈদগাঁওতে নাগরদোলায় চড়তে গিয়ে গুরুত্বর আহত কিশোরী 

সীতাকুণ্ড প্রশাসনের সাথে স্হানীয় সামাজিক সংগঠনের মত বিনিময়