বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৪ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে দুদরাজের দাম হাকা হয়েছে ১০ লাখ টাকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৪, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: ঝিনাইদহে একটি খামারে কোরবানী উপলক্ষে প্রস্তুত করা হয়েছে ২৭ মণ ওজনের গরু যার দাম হাকা হয়েছে ১০ লাখ টাকা। যার নাম দেওয়া হয়েছে “দুদরাজ” ওজন আকৃতি ও সৌন্দর্যে নজর কেড়েছে সকলের। প্রতিদিন গরুটি দেখতে খামারে ভীড় করছে অনেকেই। দেশীয় পদ্ধতিতে লালনপালন করা হয়েছে গরুটি।

 

ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের খামারী দুদু মন্ডল। সাড়ে তিন বছর আগে নিজের গোয়ালের একটি গাভী জন্ম দেয় ফ্রিজীয়ান জাতের এই গরুটি। তিন বছর বয়সী এই গরুটির বর্তমান ওজন ২৭ মণ। নিজের নামের সাথে মিল রেখে তিনি ষাড়টির নাম রেখেছেন “দুদরাজ”। সব সময় গরুটিকে সন্তানের মতো আগলে রেখেছেন দুদু মন্ডল। এবারের কোরবানীতে জেলার সব চেয়ে বড় গরু দুদরাজকে বিক্রি করতে চান তিনি। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে অনেকেই গরুটিকে দেখতে আসছেন। অনেকে গরুটির ছবি ধারন করছে মোবাইল ফোনে। দেশীয় পদ্ধতিতে খড়, ভুষি, খৈল, ছোলা, কাচাঁ ঘাস খাওয়াইয়ে গরুটি বড় করা হয়েছে। গরুটি বাড়িতে জন্ম নেওয়ায় মালিকের দামের চাহিদাও বেশি না। ১০ লাখ টাকা হলেই বিক্রি করার আশা তার।

 

খামারি দুদু মন্ডল বলেন, আমি গরুটিকে সন্তানের মতো আগলে রেখেছি। আমার নিজের গোয়ালে পোষা গরু “দুদরাজ” এবারের কোরবানীতে জেলার সব চেয়ে বড় গরু বলে মনে করি।

এসিআই এনিমেল জেনেটিকস লিমিটেড’র সহকারী মার্কেটিং ম্যানেজার ডাঃ মনিরুজ্জামান মনির জানান, এসিআই এনিমেল জেনেটিকস’র পক্ষ থেকে গরুটিকে প্রথম থেকেই দেশীয় পদ্ধতিতে লালন পালনে তাকে সার্বিক সহযোগীতা করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ : ১৬ লাখে বিক্রি

কক্সবাজারে পরীক্ষামুলক স্বপ্নের ট্রেন চলবে সেপ্টেম্বরে

আজকের সংবাদ পত্রিকায় প্রতিনিধি নিয়োগ পেলেন রকিবুল; ঈশ্বরদী মডেল প্রেসক্লাবের চা চক্র ও আলোচনা সভা

নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় প্রতিবাদ ও নিন্দার ঝড়

পাবনার ঈশ্বরদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ডে নেট কানেকশন বন্ধ করে ব্যবসায়ীর বাড়িতে হা’মলা ও লুটপাত

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক

সালমান এফ. রহমান ও আনিসুল হক গ্রেফতার

বরগুনা‍য় তালতলীতে অটোগাড়ি স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪