বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই : স্বরাষ্ট্র মন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের মানুষ বিশৃঙ্খলা পছন্দ করে না। তারা শান্তিতে থাকতে চায়,শান্তিতে বাঁচতে চায়।দেশের মানুষ জানে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর কোন পথ নাই। তাই যারা নির্বাচনে না আসবে তারা ভুল করবে এবং জনগন তাদের বয়কট করবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশকে ধারাবাহিক নেতৃত্ব দিয়ে অনন্য মর্যাদায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের চেহারা পরিবর্তন করে দিয়েছেন।তাই আমাদের লক্ষ্য যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তা ২০৪১ নয়, ২০৩০ সালেই সম্ভব।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, একসময় দৈনিক ২ থেকে ৩ হাজার পাসপোর্ট তৈরি হত।এখন দিনে ২৫ হাজার পাসপোর্ট তৈরি হচ্ছে। আমরা এক সপ্তাহে যত পাসপোর্ট বিতরণ করি, পৃথিবীর অনেক দেশের জনসংখ্যাও তত নেই।

এ সময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরি, পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার,নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি।

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান,নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁ, জেলা আওয়ামী লীগ সভাপতি এড.সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

পরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগদেন স্বরাষ্ট্র মন্ত্রী।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকাপ্টারযোগে উত্তরা গণভবনে এসে নামেন এবং পুলিশ সুপারের কার্যলয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন 

যশোরে বাসা ভাড়া নিয়ে ডাকাতির প্রচেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্ৰেফতার-২

চিকিৎসাসেবা বঞ্চিত বরগুনায় ‘চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল’ স্থাপনের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস আজ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সরেজমিন তদন্তের আহ্বান 

আমাদের উত্তরা ফাউন্ডেশনের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত

শেরপুরের ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আহত 

আন্দরকিল্লা আগুনে ক্ষয়ক্ষতিসহ প্রাণহানি

ফেইসবুকে পরিচয় ও প্রেম; ব্রাহ্মণবাড়িয়ার যুবক তালতলীতে এসে আটক

রাসিক মেয়রের সাথে ডিজি ইকো, জার্মান ও ড্যানিশ রেড ক্রস প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ