বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নেত্রকোনায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৪ উদ্ভোধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ

 

বুলবুল আহমেদ, স্টাফ রিপোর্টার (নেত্রকোনা): “কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগান কে সামনে রেখে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নেত্রকোনায় উদ্ভোধন হল (২২ – ২৪ ) অক্টোবর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই তিন দিন ব্যাপী কৃষি-প্রযুক্তি-পুষ্টি মেলা ২০২৪ ও আলোচনা অনুষ্ঠান।

আজ সকালে নেত্রকোনা সদর উপজেলা প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

উদ্বোধনী পরে উপজেলা হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ নূরের সঞ্চালনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে আলোচনানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস , বিশেষ অতিথি জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান।

অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক চন্দন কুমার মহাপাত্র , উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন , জেলা প্রেস ক্লাবের সচিব ম, কিবরিয়া চোধুরী হেলিম ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহনেওয়াজ।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন ।

প্রধান অতিথি বনানী বিশ্বাস বলেন, সুস্বাস্থ্যের জন্য সঠিক মাত্রায় পুষ্টিগুণ খাদ্য খেতে হবে। আমাদের মাটিতে যথেষ্ট উর্বরা শক্তি রয়েছে প্রযুক্তির মাধ্যমে তাই সবুজ শাকসবজি ও ফলমূলের উৎপাদন বাড়াতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , বিশেষ অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, প্রশিক্ষক চন্দন কুমার মহাপাত্র ,প্রেসক্লাবের সদস্য সচিব ম, কিবরিয়া চোধুরী হেলিম , মডেল থানার ওসি শাহ নেওয়াজ ।

সদর উপজেলার ১২ টি ইউনিয়নের মাঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ডিসপ্লে প্রদর্শন ও উদ্যোক্তাদের কয়েকটি স্টল অংশগ্রহণ করে। উক্ত মহতী আয়োজনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নি’হ’ত

দক্ষিণ চব্বিশ পরগনায় জননেতা শওকত মোল্লার শীতকালীন বস্ত্র বিতরণ

শেরপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত-২ আহত-২০

ডিবি হবে ভুক্তভোগীদের ভরসাস্থল : অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক

মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন”মীর মামুন অর রশিদ

দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয় : প্রধানমন্ত্রী

মুজিবনগরে স্বামীর বেইলিটের আঘাতে স্ত্রীর মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে যুবককে কুপিয়ে হত্যা 

জুলাই গণঅভ্যুত্থানের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ইশা.আন্দোলনের সেক্রেটারি নিহত 

তারুণ্যের চোখে ডোমার আয়োজন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন