বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছা পৌরসভার শিববাটিতে জমির বিরোধে দু’পক্ষ মুখোমুখি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ

পাইকগাছা সংবাদদাতা॥ পাইকগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ শিববাটিতে বিরোধপূর্ণ জমি নিয়ে বিবাদমান দু’পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। অভিযোগ উঠেছে, সংশ্লিদের মতামত উপেক্ষা করে পৌরসভার লাইন্সেস ইন্সপেক্টর পরিবার প্রথমে বিরোধপূর্ণ জমিতে ঘেরা-বেড়া ও এখন পাকা স্থাপনা নির্মান চেষ্টায় ইট-বালি,সিমেন্ট মজুদ করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। স্থানীয়দের আশংঙ্কা এ নিয়ে দু’পক্ষের মধ্যে যে কোন মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।

শিববাটির মৃতঃ প্রবোধ সানার ছেলে সুজন কুমার সানা গংরাদের অভিযোগ পুলিশের নির্তেশনা অমান্য করে প্রতিবেশি অমল কৃষ্ণ সানার ছেলে পৌর লাইন্সেস ইন্সপেক্টর মৃনাল কান্তি সানা ও তার পরিবার ক্রয়সুত্রের কথা বলে জোর করে আমাদের দখলীয় জমি দখলের চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, শিবেরবাটি মৌজায় বি,আর এস ৭০ খতিয়ান থেকে স্থানীয় মৃতঃ কালীপদ সানার ছেলে বিকাশ ও সুভাষ সানার কাছ থেকে কোবলামূলে মৃনাল কান্তি সানা ৫৫ দাগে- ১৪,৬২ ও ৫৬ দাগে-৮,৯৩ একর জমি ক্রয় করেন।

এ জমি সংশ্লিষ্টরা জানান, ৫৬ দাগ থেকে বিকাশ ও সুভাষ সানা ইতোপূর্বে দু’জনের কাছে জমি বিক্রি করে এবং ২৯ ২১ সালে মৃনাল সানা র পরিবার এ দাগ থেকে হিস্যার বাহিরে অতিরিক্ত জমি ক্রয় করে ৫৫ ও ৬৫ দাগের সম্মুখ ভাগ থেকে মূল্যবান জমি দখলের চেষ্টা চালিয়ে করে অন্য শরীরকদের বিপদে ফেলার চেষ্টা করছেন। এ জমির ওয়ারেশদের মধ্যে হিরেন্দ্র নাথ সানা জানান,গত ২৪-৯-২২ তারিখে অজানা কারণে বহিরাগতদের নিয়ে মৃনাল সানা আমাদের রোপনকৃত ধান ক্ষেতে বেড়া দিয়ে জমি দখল করতে যায়। এ নিয়ে মেয়র সাহেব ও থানা পুলিশ পর্যন্ত গড়ায়। তারা সমাধান না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টরা কাজ বন্ধ করে দু’পক্ষকে বসাবসির কথা বলেন। কিন্তু ক্ষমতাবলে বসাবসির সিদ্ধান্ত অমান্য করে গত ২৩ ফ্রেব্রুয়ারি-২৩ তারিখ সকালে মৃনাল কান্তি সানার পরিবার সিমেন্ট, বালু ও ইট মজুদ করে পাঁকা স্থাপনা নির্মানের চেষ্টা করছে।

এ ঘটনায় সুজন কুমার সানা বাদী হয়ে প্রতিপক্ষ মৃনাল কান্তি ও তার ভাই মিঠুন ও বলাই সানার বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন।

এ অভিযোগ অতিরঞ্জিত দাবি করে লাইন্সেস ইন্সপেক্টর মৃনাল কান্তি সানা বলেন, মালিকের দখলে থাকাবস্থায় জমি ক্রয় করেছি। যেহেতু এ জমি নিয়ে থানায় অভিযোগ হয়েছে,সে কারণে বসাবসি করে মিমাংসায় পৌছানোর চেষ্টা করছি।

এ সম্পর্কে প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু বলেন, ঘটনার শুরুতে মেয়র সাহেব বসাবসির উদ্যোগে নেয় ও পরবর্তীতে আমি দু’পক্ষকে নিয়ে আইনজীবী সহ ক’বার বসেছি কিন্তু সমাধানের পুর্বে মৃনালের বিরুদ্ধে কাজের অভিযোগ করেণ প্রতিপক্ষরা। দু’পক্ষের মধ্যে মিমাংসা চেষ্টা অব্যাহতের কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান জানান, সংঘাত এড়াতে নির্মান কাজ বন্ধ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডুমুরিয়ায় যুব মহিলা লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাণীশংকৈল কুলিক নদীতে বরশি দিয়ে ধরা পড়লো ১১ কেজি ওজনের কচ্ছপ 

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে ৪ জন হাসপাতালে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিযুক্ত হলেন কাজী রোমানা আক্তার প্রমি

বদলগাছীতে ধান বোঝায় ট্রলি উল্টে চালকের মৃত্যু

ডাসারে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা 

ময়মনসিংহের ফুলপুরে নাশকতার মামলায় শিক্ষক গ্রেফতার

কালীগঞ্জ-আদিতমারী উপজেলা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুজ্জামান আহমেদ

পাইকগাছা পৌরসভার শিববাটিতে জমির বিরোধে দু’পক্ষ মুখোমুখি 

শহীদ শেখ সাইফ উল্লাহ চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে হাটহাজারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল