বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে হত্যার চেষ্টায় থানায় জিডি, সাংবাদিকদের উদ্বেগ  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা :

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীকে হত্যা চেষ্টা ঘটনায় থানায় জিডি ও রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জরুরি সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার পাইকগাছা থানায় হাজির হয়ে জানমালের ক্ষতি হতে পারে আশংকায় তিনি এই জিডি করেন। যার নং ১৫২৩।

জিডি সুত্রে জানা গেছে, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শেখ সেকেন্দার আলী মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) খুলনা থেকে তার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির তালতলা খাল নামক স্থানে পৌছালে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা তিন জন দুর্বিত্ত তার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করে। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দিয়ে মাটিতে পরে যায়। ঐ সময় সাথে থাকা তার স্ত্রী চিৎকার করতে থাকলে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় অনুষ্ঠিত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভায় সভাপতি শেখ সেকেন্দার আলী বলেন, সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে একাধিক সংবাদ পত্রিকায় প্রকাশ করায় আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ অব্যাহত থাকায় আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালাতে পারে বলে মনে করছি।

উক্ত জরুরী সভায় ইউনিটির সকল সদস্যরা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জরুরী আলোচনা সভায় ইউনিটির সভাপতির উপর এমন নেক্কারজন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, সিনিয়র নির্বাহী সদস্য সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ মানছুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য জহুরুল হক, হাফিজুর রহমান রিন্টু।

সদস্য আনোয়ারুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল, মাজহারুল ইসলাম মিথুন, শাফিয়ার রহমান, কাজী সোহাগ প্রমুখ।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে ঈদগাঁও বাসষ্টেশনে যত্রতত্রে পার্কিং

গুরুদাসপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন 

সিরাজুল আলম খানের দর্শন অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে দিশারি: সিরাজুল আলম খান সেন্টার এর উদ্বোধনী অনুষ্ঠানে আ স ম রব

নকল সার ও কীটনাশকে চাচঁড়ার মৎস্য চাষীদের সর্বনাশ 

ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১

তীব্র গরমে স্কুল-কলেজ ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা

জঙ্গল সলিমপু’রে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ১

পিতার অবসরের টাকার ভাগ-বাটোয়রা বিবাদের জেরে দুদিন পর লাশ দাফন

নাটোর ৪ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান ব্যারিস্টার সুব্রত কুন্ডু

ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা