বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় পালাতে গিয়ে আ. লীগ নেতা ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদকের মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ

 

পাইকগাছা ( খুলনা ) সংবাদদাতা : খুলনায় পাইকগাছায় গ্রেপ্তার এড়াতে পালানোর সময় গুরুতর আহত হয়ে হেমেশ চন্দ্র মন্ডল নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) রাত ১০টায় পৌরসভার বাতিখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেমেশ চন্দ্র মন্ডল পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক বলে জানা গেছে।

তিনি অভিযানের খবরে বিল্ডিংয়ের বাথরুমের পাইপ বেয়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে বাতিখালি এলাকায় হেমেশ চন্দ্র মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ।অভিযানের খবরে পালানোর জন্য বাড়ির ছাদে উঠে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। ওই সময় পাইপ ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ সবজেল হোসেন জানান, হেমেশ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। অভিযানের সময় তিনি ছাদ থেকে পাইপ বেয়ে নামতে চেষ্টা করলে পাইপ ভেঙে নিচে পড়ে আহত হন। পরবর্তীতে খুলনার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকেও অবহিত করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৫ আগস্টের অর্জিত স্বাধীনতা ধরে রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা -CEHRLA এর যুগ্ন মহাসচিব নির্বাচিত হলেন সাংবাদিক রিয়াজ

প্রধানমন্ত্রীর জনসভাস্থল পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনে চসিক মেয়র

রঙ্গিন ফুলকপি চাষ করে সফলতার সপ্ন দেখছেন কলেজ ছাত্র মুস্তাক 

ঝিনাইদহের কালীগঞ্জের পল্লী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দিনাজপুর চিরিরবন্দরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৩

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপি’র প্রস্তুতি সভা

ভ্যান গাড়িতে পোশাক বিক্রির আড়ালে রমরমা ইয়াবা ব্যবসা

গঙ্গাচড়ায় শীতকালীন প্যাকেজ বিতরণ 

২০ বছর পালিয়ে থাকা আশাশুনির মুকুলকে ধরলো র‌্যাব