বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৬ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পীরগঞ্জে ৩ সাংবাদিকে প্রাণ নাশকের হুমকি, থানায় লিখিত অভিযোগ  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৬, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন সাংবাদিককে প্রাণ নাশকের হুমকী দিয়েছে এক ভুমিদস্যুর সাঙ্গ পাঙ্গরা। এ ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার সেনগাও ও জাবরহাট ইউনিয়নের অন্তর্গত আগ্রা গরিনাবাড়ি ও দস্তমপুর মৌজার ধরধরিয়া বিলের সরকারী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করা হচ্ছে- এমন খবর পেয়ে বুধবার বেলা ৩ টা দিকে সেখানে যান দৈনিক খবর পত্রের প্রতিনিধি মুনছুর আহম্মেদ, আবু তারেক বাঁধন ( দৈনিক আজকালের খবর) ও ফাইদুল ইসলাম (প্রতিদিনের সংবাদ)। এরপর সেখানে অবৈধ ভাবে পুকুর খননের কাজে ব্যাবহৃত ভ্যাকু মেশিনের ছবি ও ভিডিও ধারণ করেন।

এ সময় এক ভুমি দস্যুর ভাড়াটে ইয়াকুক আলী ও মোঃ আব্দুর রশিদ সহ অজ্ঞাত নামা আরো ৫ থেকে ৭ জন ব্যাক্তি হাতে রাম দা, লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিল। ছবি তোলার এক পর্যায়ে ইয়াকুব আলী ঐ তিন সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে রাম দা দিয়ে কেটে ফেলার হুমকি প্রদান করে। এ সময় অন্যান্যরাও তার সাথে তাল মিলাচ্ছিলেন। এমতাবস্থায় ঐ তিন সাংবাদিক সেখান থেকে ফিরে আসার সময় ইয়াকুব ও আব্দুর রশিদ তাদের পিছন থেকে ধাওয়া করে পথরোধ করে তাদের মুঠো ফোন কেড়ে নেওয়ার চেষ্ঠা করে।

এ সময় স্থানীয় ভবেশ চন্দ্র, খগেন্দ্র, নীল কুমার সহ আশে পাশের লোকজন এ গিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রকাশ করে যে, এর পর কোথাও সুযোগ মত সাংবাদিকদের পাইলে রাম দা দিয়ে কেটে টুকরা টুকরা করবে। এ ঘটনায় ঐ সংবাদকর্মীরা শংকিত। এ ঘটনায় সাংবাদিক মুনছুর আহম্মেদ বাদি হয়ে বুধবার সন্ধায় ইয়াকুর আলী ও আব্দুর রশিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো ৫ থেকে ৭ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শার্শায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

পাবনায় বিদেশী মদসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

আমতলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

বোদায় মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

বিএনপি-জামাত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রানাগাছা ইউনিয়ন আ.লীগের বিক্ষোভ মিছিল 

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তারদের দাবী আদায়ের কর্মবিরতিতে ভোগান্তি রোগীদের 

নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমতলীর ইউএনওর ব্যতিক্রমী আয়োজন 

কাশিয়ানি উপজেলা আ.লীগের সম্মেলন উপলক্ষে মফিজুর রহমান মফিজের প্রচারণা

সফল সংগঠক ও সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন উজ্জল প্রধান