বাংলাদেশ সকাল
সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর :

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর চলমান হামলার প্রতিবাদে যশোরের ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছে। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার সকাল ১১টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে স্লোগান দেন।

পরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মোড়ে শেষ হয়। সেখানেও প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ‘ফ্রি প্যালেস্টাইন,গণহত্যা বন্ধ কর,ইসরাইল নিপাত যাক’এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো শহর।

বক্তারা বক্তব্যে বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ এবং সেখানে চলমান হামলা শুধু ওই অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, লেখক গবেষক বেনজীন খান প্রমুখ বক্তব্য রাখেন।

মানবাধিকার লঙ্ঘন এবং বর্বরতা বন্ধে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা আরো বলেন, আলআকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার, এবং ইসরায়েলি বাহিনীর এই বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আত্রাইয়ে দেয়ালে নতুন বাংলাদেশ গড়ার প্রতিচ্ছবি

কক্সবাজারে নিজ সম্পত্তি রক্ষা করতে গিয়ে উল্টো পুলিশ কর্তৃক গ্রেফতার

নববর্ষে করণীয় ও বর্জনীয় আমল

কপোতাক্ষ নদীতে ড্রেজার বসিয়ে অবাধে বালু ও মাটি উত্তোলন; ভাঙ্গনের মুখে ঘর বাড়িসহ বোয়ালিয়া ব্রীজ 

কাজ সম্পন্ন না করেই লাপাত্তা ঠিকাদার, দূর্ভোগে ইউনিয়নবাসী

এলিজাবেথ হোয়াইট মার্কামের নামে নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় রাস্তার নামকরণ

সরকারি বই বিক্রি হচ্ছে ভাঙ্গাড়ি ব্যাবসায়ীর নিকট 

ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

রাণীনগরের দৃষ্টি প্রতিবন্ধী আশিকের পাশে ইউএনও শাহাদাত

শ্রমিক মালিকের মানবিক ও ইতিবাচক সম্পর্কই শিল্প উন্নয়ন সম্ভব, এই উন্নয়নই আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ করবে -ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা