বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনার সাবেক এমপি শম্ভু’র স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৬, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা : বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে রাজধানীতে থাকা দুইটি ফ্ল্যাট জব্দ ও সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৬/৫/২৫), ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের বিজ্ঞ আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক মোঃ রুহুল হক জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জব্দ হওয়া সম্পদের মধ্য রয়েছে, রাজধানীর গুলশান-১ এ থাকা ২৮৪৬ বর্গফুটের একটি ফ্ল্যাট ও গ্যারেজের গাড়ি পার্কিং স্পেস, যার দলিলমূল্য ২৯ লাখ ৪৫ হাজার টাকা।

এছাড়াও রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকা ১৫৬৩ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট, যার দলিলমূল্য ৫৩ লক্ষ ২৪ হাজার টাকা।

এছাড়াও অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে মাধবী দেবনাথের নামে বিভিন্ন ব্যাংকে থাকা সাতটি হিসাবকে। এসব হিসাবে ৫১ লক্ষ ৭০ হাজার ৮৯৭ টাকা জমা রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন। অন্যথায়, এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি হয়ে যেতে পারে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও শ্রমজীবিদের মাঝে খাদ্য বিতরণ

নিউইর্য়কে নতুন নো-ভিসা ফরম চালু করল বাংলাদেশ কনস্যুলেট

গাজীপুরে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবস’২৪ উদযাপিত 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ২১ পরিবারের মাঝে না’গঞ্জ জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ 

তাহিরপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রশাসক ড. মোঃ ইলিয়াস মিয়া

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হতদরিদ্রের চাল মিললো পরিষদের পার্শ্ববর্তী বাড়িতে

সীতাকুণ্ড কৃষকদলের পক্ষ থেকে মিরসরাই বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সৌদীর সাম্মাম ফল এখন পাথরঘাটায়

বরগুনায় পাথরের আঘাতে নিহত ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগের দাফন সম্পন্ন; গ্রেপ্তার ২