বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ মে ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বর্ণাঢ্য আয়োজনে বিএডিভি’র বাংলা বর্ষবরণ; ২ বিশিষ্ট জনকে সংবর্ধনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৭, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি : দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নতুন বর্ষকে বরণ করে নিয়েছে ফিলাডেলফিয়ার প্রথম বৃহত্তর ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালী।খবর বাপসনিউজ।

স্থানীয় সময় শনিবার ,৪ ম ২০২৪,স্টেটসন মিডল স্কুল মিলনায়তনে এই বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মেলবোর্ন বোরো মেয়র মাহবুবুল আলম তৈয়ব ও বিএডিভির সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া। এসময় প্রাক্তন সভাপতিরাসহ বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসবের মূল পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন আহ্বায়ক শাহিদা আফরোজ নিপু। উদ্বোধনী বক্তব্যে রাখেন সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া। বৈশাখী আবাহন আলোচনা করেন সুস্মিতা গুহ রায়।

অনুষ্ঠানে দুইজন বিশিষ্ট ব্যক্তিকে সম্বর্ধনা প্রদান করা হয়। তারা হলেন- ফিলাডেলফিয়া সিটি অব লার্জ এর কাউন্সিল উইমেন ড. নিনা আহমেদ এবং পেনসিলভেনিয়া গভর্নর এর সেক্রেটারী অব পলিসি প্লানিং আকবর হোসেন।

উৎসবে শিশুদের চিত্র প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ৩৮ জন ও বৈশাখী পিঠা প্রতিযোগিতায় রকমারি পিঠা নিয়ে ১১ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। এছাড়াও বাংলাদেশী জামা- কাপড়, গহনা, বইসহ খাবারের স্টল গুলোও নজর কেড়েছে উৎসবে। স্টল থেকে সম্পূর্ন বিনামূল্যে বই বিতরণ করা হয়।

নতুন প্রজন্ম এবং জনপ্রিয় শিল্পীদের নিয়ে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল মনোমুগ্ধকর নাচ, গান, কাওলী, নাটক ও কবিতা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন অতিথি শিল্পী তনিমা হাদী। অনুষ্ঠানটি সঞ্চালনার সার্বিক দায়িত্বে ছিলেন মোঃ শহিদুল্লাহ, রূমানা আলম এবং সামিয়া সুলতানা শান্ত। অনুষ্ঠানে লটারির ড্র শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন সহ সভাপতি সোয়েব আহমেদ এবং সাধারন সম্পাদক মিনহাজ সিদ্দিকি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রিমান্ড শেষে কারাগারে ফারুক খান

দেবহাটায় সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে চেক বিতরন

জয়পুরহাটে প্রাইভেটকার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার বদলী জনিত বিদায় সংবর্ধনা 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা -CEHRLA এর যুগ্ন মহাসচিব নির্বাচিত হলেন সাংবাদিক রিয়াজ

বোনের সাথে অভিমান করে ভাইয়ের আত্মহত্যা !

পরিবেশ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩টি ট্রাককে জরিমানা ও ইটভাটার চিমনি ধ্বংস

সহকারী শিক্ষকের প্রহারের শিকার ছাত্র অভিভাবক

সড়ক দুর্ঘটনা এড়ানো ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে না’গঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঈদগাঁও বাজারে ৪ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে গ্রোথ সেন্টার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন