বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগআঁচড়ায় পূবালী ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ

 

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি : আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে যশোরের শার্শার বাগআঁচড়ায় পূবালী ব্যাংক লিমিটেডের ২০৬তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাগআঁচড়া বাজারের হামিদ টাওয়ারের দ্বিতীয় তলায় পুর্বালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও নাভারণ শাখা প্রধান দীপংকর মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মো.সামছুদ্দোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও যশোর শাখা প্রধান কাজী সিহাবুল ইসলাম ও সহকারী মহাব্যবস্থাপক (আঞ্চলিক কার্যালয় খুলনা) মো.ফরিদ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মো.সামছুদ্দোহা বলেন,পূবালী ব্যাংক লিমিটেড দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবং বাগআঁচড়া এলাকাবাসীর ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন করেছেন। তিনি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানান। পরিশেষে তিনি ব্যাংকের কার্যক্রমকে সাফল্যমন্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাহাঙ্গীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেনে, জনতা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস বিশ্বাস, হামিদ টাওয়ারের স্বত্বাধিকারী আব্দুল হামিদ, বিএনপির নেতা মনোয়ার হোসেন, জামাল উদ্দীন, আনোয়ার হোসেন বাবু সহ পূর্বালী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাগণ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খুলনা ডুমুরিয়ায় ছুরিকাঘাতে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান নিহত 

শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাইকগাছায় ট্রলির চাপায় প্রাণ গেল ৩ বছরের শিশু কন্যা জান্নতুলের

চন্দনাইশে ২২ বছরের যুবক কর্তৃক ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

আমতলীর পৌর যুবলীগ সভাপতি আইনজীবী আরিফ গ্রেফতার

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ আটক দুই 

সাতক্ষীরায় দেবহাটায় উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

স্ত্রী’র পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

সিংড়ায় পল্লী নিবাস পরিদর্শনে জেলা প্রশাসক শামিম আহমেদ 

ফারজানার স্বপ্নপূরণে পাশে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব