বাংলাদেশ সকাল
রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বায়েজিদ বয়েজ ক্লাব ও ব্যবসায়ীদের নেতৃত্বে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

 

মুহাম্মদ জুবাইর :

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বয়েজ ক্লাব ও বায়েজিদ ব্যবসায়ী ক্রীড়া সংঘের নেতৃত্বে গাজায় দখলদার ইসরাঈলীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংগঠক ও ব্যবসায়িকরা।

বিশ্বসন্ত্রাসের আঁতুড়ঘর যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরাঈলী দখলদারেরা গত কয়েক দশক যাবৎ নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে ,যার পরিপ্রেক্ষিতে গাজা উপত্যকা ধ্বংসের যে প্রচেষ্টা তার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা ক্ষোভে ফুসে উঠেছে। শুক্রবার ১১ই এপ্রিল, সারাদেশে বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজ পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বায়েজিদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বায়েজিদ বয়েজ ক্লাব ও ব্যবসায়ী ক্রীড়া সংঘের নেতৃবৃন্দ। জুমার নামাজ শেষে তালতলা মসজিদ এলাকায় অন্যান্য মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয়ে জনসমুদ্রে পরিণত হয় মিছিলটি।

পরবর্তীতে এটি নগরীর বায়েজিদ বিআরটিসি মোড় থেকে মূল সড়ক হয়ে শেরশাহ কলোনি মোড় প্রদক্ষিণ করে বায়েজিদ ইসহাক শপিং কমপ্লেক্সের সামনে শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন যৌথভাবে বয়েজ বায়েজিদ বয়েজ ক্লাব সভাপতি শাওন কবির বায়েজিদ ব্যবসায়ী ক্রীড়া সংঘ সভাপতি এম এ রাহিম এবং সঞ্চালনায় ছিলেন বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল । এছাড়াও সভায় বক্তব্য রাখেন বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শারূক , মুহাম্মদ আলতাবুর রহমান মুহাম্মদ মহসিন ইসলাম প্রমুখ সহ আরো অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ক্রীড়া সংঘের সদস্য হাবিব মোহাম্মদ, মোহাম্মদ এমরান আশিক, ইমরান হোসেন, মোহাম্মদ জাকারিয়া। বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ছাইফুল ইসলাম।

সভায় বক্তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ঘৃণা প্রদর্শন করেন এবং ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতা কামনা করেন।

ইসরায়েলের অর্থনীতিকে ধসিয়ে দিতে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানান যেন তারা ইসরাঈলী পণ্য বর্জন করেন। সভায় বক্তারা সুযোগ পেলে ইসলামের জন্য নিজেদের জীবন দিতেও প্রস্তুত মর্মে অঙ্গীকার করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সচেতনতা তৈরী আলোচনা সভা

গ্রিন এন্ড ক্লিন নারায়নগঞ্জ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

ডাসারে আবুল হোসেন ফাউন্ডেশন এর উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

লাইফ ভেরিফিকেশন উদ্বোধন হল ধামইরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের 

বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ৪টি ককটেল উদ্ধার

সীতাকুণ্ডে আইনশৃংখলা বিষয়ক মাসিক সভায় ইউএনও : সন্ত্রাসী চাঁদাবাজী ও মাদককারবারীদের ছাড় নয়

পরিস্থান বাসের স্টাফ কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গায়ে হাত

ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

আমতলীতে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী আটক