বাংলাদেশ সকাল
বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২২ ১:০৩ অপরাহ্ণ

 

মোঃ হৃদয় ইসলাম, জামালপুর॥ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার (মৌখিক) সূচি প্রকাশিত হয়েছে। সহকারী পরিচালক (প্রশাসন), সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) ও মেডিকেল অফিসার পদের পরীক্ষা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে।

সহকারী পরিচালক (প্রশাসন) পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) পদের পরীক্ষা হবে ২০ ডিসেম্বর এবং মেডিকেল অফিসার পদের পরীক্ষা হবে ২১ ও ২২ ডিসেম্বর। সহকারী পরিচালক (প্রশাসন) ও সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) পদের পরীক্ষা নেওয়া হবে আবদুল গণি রোডের বিদ্যুৎ ভবনে এবং মেডিকেল অফিসার পদের পরীক্ষা হবে মতিঝিলের ওয়াপদা ভবনে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অনলাইন থেকে ডাউনলোড করা আবেদনপত্র ও প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

এছাড়া সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও সত্যায়িত কপি, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত কপি, দুজন অনাত্মীয় প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, প্রার্থী যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলার সংশ্লিষ্ট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূল কপি ও সত্যায়িত কপি, মাইক্রোসফট অফিসের ওপর কম্পিউটার প্রশিক্ষণ–সংক্রান্ত সনদপত্রের মূল কপি ও সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়াণীতে যৌথ বাহিনীর হাতে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেফতার 

দেবহাটায় রাত পোহালে উপজেলা পরিষদ নির্বাচন 

শার্শায় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

কক্সবাজার সদর ও ঈদগাঁওতে ১৫৫ ভূমি-ভূমিহীন পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরীর গড়তে মসিক এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত 

বিএমএসএস’র সিলেট বিভাগীয় সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত

ঝিকরগাছায় মা সমাবেশ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া 

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

দাপুনিয়া বাজারের যানজট নিরসনে ওসি শাহ কামাল আকন্দের ব্যতিক্রমী উদ্যোগ 

ডাসারে ফলজ গাছ কর্তনে বাধা দেয়ায় হামলা, লুটপাট আহত-২ ! আটক ১