বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিষাক্ত কালো ধোয়া ও শব্দ দূষণের বেড়াজালে জনজীবন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর: নাটোরের গুরুদাসপুর পৌর সদর চাঁচকৈড় কাচারী পাড়ায় অবস্থিত আল-আমিন আটো রাইস মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ও অসহনীয় শব্দ দূষণের ফলে অতিষ্ঠ জনজীবন।

দীর্ঘদিন যাবত আলামিন অটো রাইস মিলের দূষিত কাল ধোয়া, ছাই, তুষের গুড়া, বিষাক্ত পানি ও অসণীয় শব্দ দূষণে দুর্বিসহ জীবন যাপন করছেন এলাকাবাসী।

এই করুন অবস্থা থেকে মুক্তি পেতে এবং বাসযোগ্য পরিবেশ ফিরে পেতে স্থানীয় প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করে হস্তক্ষেপ কামনা করেও কোন সুফল না পাওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন এলাকাবাসী এমতা অবস্থায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায় কাচারিপাড়ায় অবস্থিত আল আমিন অটো রাইস মিল দীর্ঘদিন যাবত এলাকাবাসীর অভিযোগ কর্ণপাত না করেই মিলের কার্যক্রম পরিচালনা করছেন যার ফলে মারাত্মকভাবে মসজিদ-মাদ্রাসা ইস্কুল কলেজ সহ বাসা বাড়িতে মিল থেকে নির্গত কালো ধোয়া ছাই এবং বিকট শব্দ দূষণের ফলে পরিবেশ দূষিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ইউসুফ আলী শেখ জানান, মিলের নির্গত বিষাক্ত কালো ধোয়া ছাই তুষের গুড়া দ্বারা বাসার বিছানা পত্র ব্যবহারে অযোগ্য এবং শিশুদের চোখে ছাই গিয়ে মারাত্মক ক্ষতিসাধনসহ কালো ধোঁয়ায় শারীরিক কষ্ট দেখা দিয়েছে।

তিনি আরো বলেন,  ছাই আর কালো ধোয়ার কারণে ইতিমধ্যেই মসজিদে মক্তব বিভাগ বন্ধ হয়ে গেছে বিষয়টি মিল মালিকগণকে অবগতি করলে ঝগড়া ফেসাদে লিপ্ত হন যা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কা থাকে।

স্থানীয় বাসিন্দা আতিক শেখ, হাজী বুলবুল, আলহাজ্ব আসমত আলী, দিলীপ ঘোষ নেহার খাতুন মিশু খাতুন শফিকুল ইসলাম কালু আব্দুল্লাহ শেখ আসাদ আলী শেখ আলহাজ্ব মতিউর রহমান মাস্টার আলহাজ্ব মোনায়েম সরদার সহ বসবাসকারী সবাই অত্যান্ত ক্ষোভের সাথে জানান আমরা দীর্ঘদিন যাবত অতি কষ্টে মানবতার জীবন যাপন করছি মিল মালিকগণ তাদের সামান্য আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে মিলের সংস্কার করেন না যার ফলে মিল থেকে নির্গত কালো বিষাক্ত ধোঁয়া তুষের গোড়া থাই আর উচ্চ শব্দ দূষণের আমাদের প্রায় বসবাস করার অনুপযোগী হয়ে গেছে এলাকা।

ঘনবসতি এলাকায় আইনের তোয়াক্কা না করে পরিবেশের অনুপযোগী এমন অটো রাইস মিলের সংস্কার না করলে ৪০০ পরিবারের জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন সরজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় সান্তাহার ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু !

দেশের জনগণ ১৫টি বছর ধরে হত্যা, খুন, গুম সহ চরম নির্যাতনের শিকার: গোলাম পরওয়ার

ঝিনাইদহে জুলাই সনদের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল 

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ত্বরান্বিত করতে হবে : রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটি ও সমন্বয় পরিষদের সভাপতি ইকরামুল কবীর বাবলু

ডাসারে ফলজ গাছ কর্তনে বাধা দেয়ায় হামলা, লুটপাট আহত-২ ! আটক ১

লালমনিরহাটে ভোরে অনুমতিবিহীন জামায়াতে ইসলামীর মিছিল, গ্রেপ্তার ৬

দেবহাটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা দিনমজুরের

পঞ্চগড়ে গাঁজা সহ আটক ১

অবৈধভাবে ধান মজুতের অভিযোগে মেঘনা গ্রুপের বিরুদ্ধে মামলা