বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে বেনাপোল দৌলতপুর সীমান্তের চারা বটতলা নামক স্থান থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা।

খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায়। গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস সোনার বার পাওয়া যায়।

জব্দকৃত সোনার বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় ৫৩’তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত

পাইকগাছার দেলুটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজের বিরুদ্ধে আদালতে মামলা

সাতক্ষীরায় বিজিবি ও বিএসএফের প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

জামায়াতের শেরপুরে পৌরসভা ও ১৪ ইউনিয়নে প্রার্থী ঘোষনা

নোংরা পরিবেশে উৎপাদিত হচ্ছে প্যাকেটজাত লবণ, ইসলামপুর বিসিকে অভিযান 

শেরপুরে অবৈধ বালু উত্তোলনে বাঁধা; বালু লুটপাটকারীদের হামলায় আহত ২

ঝিকরগাছায় যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

দেবহাটায় পারুলিয়াতে সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিমের বর্ধিত সভা 

অবৈধ পুকুর খননের দায়ে গুরুদাসপুরে জেল জরিমানা