বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলে গৃহবধূ হ’ত্যা’র অভিযোগে স্বামীসহ গ্রেফতার ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল দীঘিরপাড় গ্রামে কহিনূর খাতুন নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় ঘাতক স্বামী হৃদয় হোসেন সহ তার পিতা মাতা ও বোনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত কহিনুর খাতুন উপজেলার লটাদিঘা গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে এবং হৃদয় হোসেন বেনাপোল দিঘির পাড় মাঠপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, গৃহবধূ কোহিনূরের সাথে স্বামী-স্ত্রীর ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে দির্ঘদিন ধরে পারিবারিক কলহ বিবাদ চলে আসছিলো। শনিবার ঘটনারদিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ শুরু হলে এক পর্যায়ে শারিরীক নির্যাতন করে পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘাতক স্বামী পালিয়ে যায়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কোহিনূরের স্বামী হৃদয় হোসেন সহ চারজনকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো: রাসেল মিয়া জানান, গৃহবধূ কোহিনূরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর থেকে ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরপর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ 

ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনতাই, আটক ৩

জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে আটক যুবক

কুয়াশায় চড়ে আটকে গেল বরগুনাগামী লঞ্চ

পিতৃহারা ‘জনি’ চরম কষ্টের মধ্যে সংসার ও লেখাপড়া চালিয়েও পেল মেডিক্যালল ভর্তির সুযোগ

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে গণমাধ্যম দিবসের আলোচনা সভা  

কাশিয়ানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন

শেরপুরের ঝিনাইগাতীর গারোপল্লীতে অনুষ্ঠিত হল ওয়ানগালা উৎসব 

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন