বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি চাল কেনায় ব‍্যবসায়ী আটক, ১৪৮ মণ চাল উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী কুড়িগ্রাম॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্রয়-বিক্রয় ও মজুদ নিষিদ্ধ পুষ্টি মিশ্রীত সরকারী চাল মজুদ ও কালো বাজারের অপরাধে এক ব‍্যবসায়ীকে আটক করেছে পুলিশ। একই সাথে ৪ জন পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। এর আগে বৃহস্প‌তিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউ‌নিয়নের সাদ্দাম মোড় এলাকার মকবুল হোসেন খবিরুল নামের এক চা‌ল ব‍্যবসায়ীকে সরকারি চালসহ আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, অধিদপ্তরের সরকারী বস্তায় (মহিলা বিষয়ক অধিদপ্তরের) ভিডব্লিউবি (দুস্থ মহিলাদের খাদ্য ও পুষ্টি সহায়তা) কার্ডের বিতরনকৃত ছালার বস্তায় ৩০ কেজি ওজনের ১০৩ বস্তা পুষ্টি চাল এবং খাদ্য অধিদপ্তরের সরকারী (মহিলা বিষয়ক অধিদপ্তরের) ভিডব্লিউবি কার্ডের বিতরনকৃত ছালার বস্তা হইতে আনলোডকৃত সাদা প্লাষ্টিকের বস্তায় ৫০ কেজি ওজনের ৫৭ বস্তা সহ সর্ব মোট ৫,৯৩৯ কেজি ক্রয়-বিক্রয় ও মজুদ নিষিদ্ধ পুষ্টি মিশ্রীত সরকারী চাল মজুদ ও কালো বাজারের সময় মোঃ মকবুল হোসেন খবরুল কে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানি নিজে বাদি হয়ে গ্রেফতার কৃত আসামীর তথ্য মোতাবেক আটককৃত আসামী সহ পলাতক আসামী মোঃ আঃ রহমান(৬০), মোঃ সফি মিয়া (৫০), শরিফ (৫০), মোঃ জাফর আলী(৬০) অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খবিরুল ধান চাল কেনা বেচার ব‍্যবসা করে আসছেন। ভিজিডি-ভিজিএফসহ সরকারের বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করতো সুবিধা ভোগীরা। সেই চাল ক্রয় করে বি‌ক্রি করতেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব‍্যবসায়ী বলেন, আটক ব‍্যক্তি চাল ব‍্যবসায়ী। তার নিজস্ব গোডাউন থেকে চালগুলো আটক করেছে পুলিশ। ভিজিডি/ ভিজিএফ এর চাল মানুষ বিক্রি করছে আর ওই ব‍্যক্তি পাইকারি দামে কিনে গোডাউনে রাখছে। পরে বেশি দামে আস্তে আস্তে বিক্রি করবে। এখনতো ধরা পড়লো পুলিশের হাতে।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আসামীগণের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং ১৪ তাং ১৭/০৩/২৩ ইং, ধারাঃ স্পেশাল পাওয়া এ্যাক্ট এর ২৫(১)/২৫-ডি রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা সহ মামলা তদন্ত অব্যাহত আছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে আম সংগ্রহের সময় নির্ধারণ

উপজেলা প্রেসক্লাব উখিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলের ১৯ জেলার তছনছ অবস্থা

বদলগাছীতে খামালের রড ধসে পড়ে নিহত এক

কুড়িগ্রামে দৈনিক দেশের কন্ঠের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

প্রবাসী বাংলাদেশিদের দুবাই কনস্যুলেটের আউটসোর্সিং সার্ভিস, সুবিধার চেয়ে ভোগান্তি বেশি

সীতাকুণ্ড ফৌজদারহাটে “চট্টগ্রাম ডিসি পার্ক” ফুল উৎসবের উদ্বোধন

নোয়াখালীর আল রাজি হাসপাতালের ভুল চিকিৎসার শিকার সাংবাদিক পত্নী

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি পালিত 

বাগমারায় চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় আরো দুইজন গ্রেপ্তার