বাংলাদেশ সকাল
রবিবার , ৪ ডিসেম্বর ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিলের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের বিদ্যুৎস্পৃষ্টে  মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২২ ১১:২৪ অপরাহ্ণ

 

আবু সুফিয়ান পারভেজ॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিলের বিদ‍্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দূর্ঘনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজি গ্রামে। মৃত ওই যুবক নাগেশ্বরী পৌরসভার ৫ নং ওয়ার্ডের পাখির মোড় এলাকার আবুল কালামের পুত্র রাশেদুল ইসলাম (৩২)।

প্রত‍্যক্ষদর্শী শফিকুল ইসলাম, রাব্বি ও মামুন জানান, মানিক কাজি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া নূরানী ও হাফেজিয়া মাদরাসার উদ্যোগে আগামীকাল সোমবার (৫ ডিসেম্বর ) একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

সেই ওয়াজ মাহফিলের সাউন্ড সিস্টেম ও ডেকোরেশনের কাজ নেয় পার্শ্ববর্তী নাগেশ্বরীর মামুন ডেকোরেটর হাউজ নামের এক প্রতিষ্ঠান। রবিবার (০৪ ডিসেম্বর ) রাত ৮ টার দিকে ওয়াজ মাহফিলের ডেকোরেটিং ও আলোক সজ্জার কাজ করার জন‍্য বিদ‍্যুৎ সংযোগ দেয়ার সময় গায়ের সাথে বিদ‍্যুতের তার জরিয়ে বিদ‍্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় ঐ যুবক।

মামুন ডেকোরেটর হাউজ এর সত্বাধিকারি আল মামুন জানান, নিহত রাশেদুল আমার চাচাত ভাই। বিদ‍্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশতঃ বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব‍্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

শেখ হাসিনা ও শেখ পরিবার দেশ থেকে পালিয়ে গেছে কিন্তুু তাদের দোসর রয়ে গেছে : সেলিমুজ্জামান সেলিম 

পাথরঘাটায় ১৪ জন কোরআনের হাফেজকে পাগড়ি দিয়ে সন্মাননা

সংক্ষিপ্ত সময়ে ঝটিকা আক্রমনে সিরিয়ার স্বৈরশাসকের পতন 

মসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু

উপ্তিরপাড় গ্রামে ২টি নৌকা ও ইঞ্জিনসহ ট্রলি চুরি, পুলিশের সহায়তায় ২ নৌকা উদ্ধার

লন্ডনে কানেক্ট বাংলাদেশের অভিষেক এবং বিজয় দিবস উদযাপন 

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারপিট; মামলা দায়ের ভুক্তভোগীর 

শেরপুরে ছুরিকাঘাতে গৃহকর্ত্রী নার্গিস বেগম হত্যার মূলরহস্য উদঘাটন; গ্রেফতার ১ 

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সন্জিতা বিশ্বাস এর মত বিনিময় সভা