বাংলাদেশ সকাল
সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ

 

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর পূর্ব তক্তাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়,উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে বিদ্যালয়ের তিন তলায় অবস্থিত দুটি ক্লাশ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৮টি সিলিং ফ্যান ও একটি রুমের মধ্যে থাকা পুরাতন ভাঙা বেঞ্চের ৭ থেকে ৮ মন লোহা চুরি করে নিয়ে যায়।

আজ সোমবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে চুরি সংঘঠিত হওয়ার ঘটনা দেখতে পেয়ে বিষয়য়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানায়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান তালুকদার বলেন,সদ্য সরকারী হওয়ায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোন নৈশ প্রহরী না থাকার সুযোগে চোরেরা বিদ্যালয়ের দুটি ক্লাশ রুমের তালা ভেঙ্গে ৮টি সিলিং ফ্যান ও পুরাতন ভাঙা বেঞ্চের ৭ থেকে ৮ মন লোহা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে আমতলী থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম ওই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুরির বিষয়ে আমতলী থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে আ.লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

রাণীনগরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক গভর্নর পদে লড়তে পারেন এলিস স্টেফানিক

শেরপুর শহরের প্রাণকেন্দ্র নয়আনী বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান 

সাপাহারে মোবাইল কোর্ট অভিযানে মোটরসাইকেল চালকের জরিমানা

আশেকানে মূস্তফা (দ.) ঐক্য সংস্থার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

ঝিনাইদহে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ

মেহেরপুর জেলা আইনজীবী ফোরামের বিক্ষোভ

যতদিন বাঁচব বাংলাদেশ জামায়াত ইসলামীর সমর্থক হয়ে থাকব -যুবলীগ থেকে জামাতে যোগ দিয়ে ফেসবুক পোষ্ট