বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরছে বানর 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ

 

মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরছে বানর। হঠাৎ বাড়ির ছাদে, টিনের চালে, এগাছ থেকে ও গাছের ডালে ছোটাছুটি করছে একাধিক বানর। বানর দেখে অনেকে আনন্দ পেলেও আতঙ্কিত হয়ে পড়েছেন নারীসহ শিশুরা। আবার উন্মুক্ত অবস্থায় বানরের কাণ্ড দেখে অবাক হচ্ছেন অনেকেই। বিশেষ করে লোকালয়ে ছুটে আসা বানর দেখে কিশোর বয়সীরা আনন্দে মেতেছে।

উপজেলা পরিষদের পাশে ২টি ও বঙ্গ সোনাহাট বাজারের পাশে ১ টি বানর দেখতে পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের দক্ষিণ লেনেরপাশে শরিফ উদ্দিন নামের এক ব‍্যক্তির বাড়ির ছাদে দেখা মেলে দুটি বড় বানরের। বানর দুটি ছাদে লাগানো বিভিন্ন সবজি ও ফলের গাছের মধ্যে পাকা টমেটো ছিড়ে খাচ্ছে।

ওই বাড়ির মালিক শরীফ উদ্দিন জানান, বেশ কিছু দিন যাবত একাধিক বানর ভূরুঙ্গামারীতে ঘুরাঘুরি করছে। তারা কখনো এক জায়গায় স্থির থাকে না। এবাড়ির ছাদ থেকে অন‍্য বাড়ি। আর এক গাছ থেকে অন‍্য গাছে জুটে চলছে। আজ সকালে আমার বাড়ির ছাদে এসে ২টি বানর গাছের পাকা টমেটো খেয়েছে। বানরের ছুটাছুটি দেখতে ভালো লাগলেও বাচ্চাদের নিয়ে ভয় হয়। যদি কখনো কামড় বা আছর দেয়।

ভূরুঙ্গামারী কলেজ মোড়ের ঔষধ ব‍্যবসায়ী আল আমিন জানান, তার ব‍্যবসা প্রতিষ্ঠানের পিছনে একটি পেঁপে গাছ আছে। বড় বড় পেঁপে পাকার সাথে সাথে বানর এসে খেয়ে ফেলছে।

স্থানীয় বাসিন্দা আমজাদ, রফিক ও সুমন জানান, বেশ কিছু দিন থেকে উপজেলা পরিষদের চার পাশে দুটি বানর দেখতে পাচ্ছি। বাগভান্ডার রোডে তিনটি হোটেলের আশপাশে এরা খাবারের জন‍্য বেশি অবস্থান করে।

কুড়িগ্রাম জেলা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ বলেন, কুড়িগ্রামে আশেপাশে বড় বন না থাকায় এ অঞ্চলে বানর আসার সুযোগ নেই। তবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বানর গুলো আসতে পারে। এ বানরগুলো কোথাও স্থির থাকে না। একটু পর পর স্থান বদল করে। তারপরও আমরা বিষয়টি দেখছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরের রিয়াদ আহমেদ ফিলিপাইন থেকে পাইলট কোর্স সম্পন্ন করায় উপজেলা প্রশাসনের কৃতি সংবর্ধনা 

লালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ

মহান স্বাধীনতা দিবসে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উড়ছে না জাতীয় পতাকা; বিভিন্ন মহলের ক্ষোভ

বিদায়ী আগস্ট মাসে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৬, আহত ৭৯৩ : যাত্রী কল্যাণ সমিতি

বড়াইগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সিটি কর্পোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, আগামী ৭২ ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন ময়মনসিংহ দেখতে পারবেন: মসিক প্রশাসক

ঝিনাইদহের শৈলকুপায় কাফনের কাপড়ে জড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার

বেনাপোলে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তাকে ছেড়ে দিল দুদক

জাতি শহীদ জিয়ার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে -আনিসুর রহমান আনিস

গাংনিতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত অন্তত ৩০ জন