বাংলাদেশ সকাল
সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে জলমহালে বালু ভরাট; ইজারা নিয়ে চরম বিপাকে মৎস্যজীবীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ(ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম॥কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বন্যার পানিতে বালু পড়ে জলমহাল ভরাট হয়ে যাওয়ায় ইজারা নিয়ে বিপাকে পড়েছেন মৎস্যজীবি সমিতির সদস্যরা।

ইজারাকৃত জলমহালে মাছ চাষ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রায় ২৩ জন মৎস্যজীবি। এ বিষয়ে একাধিকবার স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার মেলেনি। ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের প্রায় ১২ একর আয়তনের দক্ষিণ তিলাই জলমহাল ইজারা নেয় চর ভূরুঙ্গামারী ইউনিয়নের মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড।

উপজেলা প্রশাসনের নিকট হতে গত বছর এপ্রিল মাসে ১০ লাখ আশি হাজার টাকায় তিন বছরের জন্য ইজারা নেয় উক্ত সমিতি। যার প্রথম কিস্তি হিসেবে তিন লাখ ষাট হাজার টাকা সরকারি দপ্তরে জমা করেছেন। কিন্তু ইজারা নেবার পর গত বছরে দফায় দফায় বন্যায় ভারত থেকে আসা দুধকুমর নদীর ভাঙ্গনের মুখে পড়ে জলমহাল ছড়াটি বালু দিয়ে ভরাট হয়ে যায়। এতে করে জলমহালটি মাছ চাষের জন্য অনুপযোগী হয়ে পড়ে। মাছ চাষ করতে না পেরে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন সমিতির সদস্যরা। ফলে আর্থিক ক্ষতি সামলিয়ে ওঠার জন্য প্রয়োজনী ব্যবস্থা নেবার জন্য মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি উপজেলা এবং জেলা প্রশাসনকে গত বছরের ১১অক্টাবর বিষয়টি লিখিত ভাবে জানায়।

কিন্তু দীর্ঘদিনেও কোন পদক্ষেপ না নেয়ায় হতাশ মৎস্যজীবি সমবায় সমিতি সদস্যরা। দ্রত প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দাবী জানান সমিতির সদস্যরা। ছড়ার পাশের বাসিন্দা আলা বকস(৬৫) বলেন, আমরা ছোট বেলা থেকে এই ছড়ার পানি দিয়ে গোসল, মাছ ধরা এবং সেচ কাজের জন্য ব্যবহার করছি। গতবছর বন্যায় ছড়ার উত্তর পাশ বালু পড়ে একদম ভরাট হয়ে গেছে। আর দক্ষিণ পাশের একাংশে ২/৩ফিট পানি আছে। কিছু দিনের মধ্যে সেটাও শুকিয়ে যাবে। এই ছড়া মরে গেলে এই এলাকার কৃষক, মাছ চাষীসহ বহু মানুষের ক্ষতি হবে। অপর এক বাসিন্দা রহিমা বেগম বলেন, এই ছড়ার পানিতে হাঁস পালন করেছি। পাট জাগ দেয়া হতো, গরু-ছাগল, কাপড় চোপড় ধোয়া যেত। কিন্তু বালু পড়ে ছড়া বন্ধ হওয়ায় সব কিছুই এখন বন্ধ। গরিব সংসারে হাঁস-মুরগি পালন করে সংসারের বাড়তি আয়ের সুযোগও শেষ। সমিতির সদস্য নছর আলী বলেন, এই ছড়ায় ১০/১৫ফুট করে পানি আছিল(ছিল)। এই পানি দিয়া গাও(শরীর) গোসল কচ্ছি (করছি),গরু সাঁতরাইছি, জমিতে পানি দিছি। এহন বালু পড়ে একবারে বন্ধ হয়া গেছে। সদস্য মাহামুদুল আলম বলেন, প্রায় ১২ একর আয়তনের জলমহালটি ইজারা নেবার পর মাছ চাষ করতে পারিনি। এরমধ্যে বন্যা এসে ছড়াটি বালুতে ভরাট হয়ে গেছে। এখন ছড়ার কোন অস্তিত্ব নেই বললেই চলে। ধার-দেনা করে ইজারা নেয়া হয়েছে। এই বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। ইউএনও স্যারের সাথে দেখা করে কথা বলেছি। সে একজনকে ফোন দিয়ে তদন্ত করতে বললো। কিন্তু আজ পর্যন্ত কেউ ছড়াটি দেখার জন্য আসেনি। হামরা তো গরিব মানুষ, দেনা শোধ করি নাকি ইজারার বাকি টাকা শোধ করি। আজ পর্যন্ত তো একটা মাছ চাষও করবার পাই নাই। সমিতির সভাপতি সহিদ আলী বলেন, গতবছর এপ্রিল মাসে ১লা বৈশাখ থেকে তিন বছরের জন্য ছড়াটি ইজারা নেয়া হয়েছে। কিন্তু বন্যা এসে বালুতে ছড়াটি ভরাট হয়ে যায়। এতে করে আমরা আর মাছ চাষ করতে পারছি না। সমিতির ২৩জন সদস্য ধার দেনা করে ইজারা নিলেও কোন লাভ হয়নি। উল্টো এখন ধারদেনা পরিশোধ করা এবং সরকারকে বাকি টাকা দেয়া নিয়ে চিন্তায় আছি। জেলা ও উপজেলা প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেবার জন্য লিখিতভাবে জানিয়েও কোন লাভ হয়নি। আমরা গরিব মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যরা খুব অসহায় হয়ে পড়েছি।

এই বিষয়ে জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, দক্ষিণ তিলাই জলমহালটি যে মৎস্যজীবি সমিতি ইজারা নিয়েছে তাদের সমস্যার কথা জানলাম। এই বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে যাতে করে ইজারা নেয়া মৎস্যজীবি সমিতি এর সুফল পেতে পারেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দুই পা নেই, চা-পান বেঁচে সংসার চলে নুরুল ইসলামের

রাণীশংকৈলে ১৫ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস আজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ১ আসনের সম্ভাব্য প্রার্থী

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টায় পুলিশের রহস্যময় ভূমিকা

মহাসড়কের পাশ ঘেষেই ঈদগাঁওর কোরবানির পশুর হাট, চলাচলে বিঘ্ন; কর্তৃপক্ষ নীরব 

গুরুদাসপুরে চাঞ্চল্যকর মফিজুল ইসলাম হত্যা মামলার অভিযুক্ত আসামি গ্রেফতার

গুরুদাসপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে আটক ড. হাছান মাহমুদ