বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক অভিযানে মাদক সহ ৬ জন আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥ ১৬মার্চ বৃহস্পতিবার ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় মেসার্স সাহা ফিলিং স্টেশন হতে ১০ কেজি গাজা ও ২ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি মাদক কারবারি আলতাফ হোসেন (২৫) কে আটক করা হয়।

আলতাফ উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের নুরুল ইসলাম এর পুত্র।আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, পলাতক আসামী মোঃ রশিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাইম হোসেনগণ তাকে উক্ত গাঁজা ও ফেন্সিডিল আন্ধারীঝাড় বাজারে নিয়ে গিয়ে অজ্ঞাত নামা ২ জন ব্যক্তি তাকে ফোন দিলে তাদেরকে উক্ত মালামাল দিতে বলেছে।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক ও অজ্ঞাতনামা আসামীগণের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এবং ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে গত ১৭ মার্চ রাতে ০৫ জুয়াড়িকে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায় ১৭ মার্চ রাত্রি সাড় ৩টর দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার (ঝুকিয়া) এলাকার মৃত হাছেন আলীর পুত্র আফজাল হোসেন (৫৫) এর বাড়ি হতে জুয়া খেলারত অবস্থায় বাগভান্ডার ঝুকিয়া এলাকার আঃ সবুর এর পুত্র আশরাফুল (৩২), এবং উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার এলাকার মোকছেদ আলীর পুত্র জসিম উদ্দিন (২৭), মোব্রাক হাজীর পুত্রঃ রফিকুল ইসলাম (৪২), ইয়াছিন আলীর পুত্র মঞ্জু মিয়া (২৭) কে জুয়া খেলার নগদ ১৮৮০ টাকা ০৪ টি মোবাইল ফোন, ০১ সেট তাস গ্রেফতার করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন উভয় মামলার গ্রেফতার কৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

শেরপুরে ভারতীয় গরু, চিনি, মদ ও সানগ্লাসসহ আটক ২

ভূরুঙ্গামারীতে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বগুড়ায় সাতমাথায় ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আমতলীতে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত 

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে চীনের সহযোগিতা নতুন দিগন্তের উন্মোচন হবে -ডিসি না’গঞ্জ 

নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও

সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

শার্শার কায়বায় মুয়াজ্জিনকে কুপিয়ে যখম