বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহে বিট পুলিশিং সাইনবোর্ড উদ্বোধন করলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ জনগনের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে ময়মনসিংহে বিট পুলিশিং সাইনবোর্ড স্থাপন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী সকালে কোতোয়ালি মডেল থানার ৩ নং বিট জয়নাল আবেদীন পার্ক এর মোড়ে বিট পুলিশিং সাইনবোর্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এ সময় পুলিশ সুপার বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে এই শ্লোগানকে সামনে রেখে পুলিশী সেবা সহজীকরণ এবং জনগনের হয়রানি কমাতে জেলা পুলিশের পক্ষ থেকে জেলার প্রতিটি থানার প্রতিটি বিটে পুলিশের প্রয়োজনীয় সকল নম্বর সম্বলিত সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে। এই সাইনবোর্ড কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। যাতে সাধারণ মানুষজন পুলিশী সেবার প্রয়োজনে কোন ধরনের হয়রানির ছাড়াই অতি সহজে বিভাগীয় নগরীর প্রতিটি মোড় ও বিটে এবং প্রতি ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাটে-বাজারে সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে। তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ যে কোন অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যদাতাদের নাম ঠিকানা গোপন রেখে অপরাধীদের বিরুদ্ধে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিট পুলিশিং সাইনবোর্ড উদ্বোধন শেষে নগরীর হেলমেট বিহীন মটরসাইকেল আরোহিদের সতর্কীকরণ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযান মনিটরিং করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা। এ সময় তিনি বলেন, মাসব্যাপী মটরসাইকেল আরোহীদের হেলমেট বিহীন মটরসাইকেল চালানো বিষয়ে সতর্কীকরণ অভিযান অব্যাহত থাকবে। হেলমেট বিহীন মটরসাইকেল চালানো সতর্কীকরণে পুলিশের অভিযানকে সাধারন মানুষ সাধুবাদ জানিয়েছেন। ১ মাস সতর্কীকরণ অভিযানের পর যারা হেলমেট পরিধান না করবে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহীনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র রায়, ১নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার পক্ষে গনমিছিল

শ্রমজীবী জনতার জীবনমান উন্নয়নে তাদেরকে দক্ষ মানবসম্পদ হতে হবে : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান এম.পি

শেরপুরে শাহাজ উদ্দিন বদ্দি’র উদ্যোগে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নির্ভীক ও সময়ের সাহসী সাংবাদিক জুবাইরকে ফাঁসাতে মরিয়া একশ্রেণীর স্বার্থানেশী মহল

ডোমারে চিকিৎসকের অবহেলায় প্রসুতির মৃত্যুর অভিযোগ, দেড় লাখ টাকায় রফাদফা

গাছা প্রেস ক্লাবের শিক্ষামূলক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নাঃগঞ্জ-২ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন আলহাজ্ব ইকবাল পারভেজ

শেরপুরের কাটাখালীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদ নাজমুলের মোরাল উন্মোচন

নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীতে বড়দিন পালিত

সুন্দরবন জেলা কমিটির মাইনরিটির সভাপতি নির্বাচিত হলেন গিয়াসউদ্দিন মোল্লা