বাংলাদেশ সকাল
সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাদারীপুরের ডাসারে অধ্যক্ষ দাম্পতির দূর্ণীতি, এমপিও বাতিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ

 

রতন দে,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী একই কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডলকে কলেজে নিয়োগ বাণিজ্য,দূর্নীতি ও অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের এমপিও বাতিল হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যক্ষ দুর্লভানন্দ ও তার স্ত্রী চম্পা রানী মন্ডলের এমপিও বাতিল হয়।তাদের এমপিও’র বিষয়টি ১৩ডিসেম্বর ২০২৩ জানানো হয়।

জানাগেছে অধ্যক্ষ হিসেবে দুর্লভানন্দ বাড়ৈ শশীকর কলেজ যোগদানের পর থেকে বিভিন্ন ভাবে প্রতিষ্ঠানকে অনিয়ম দূর্ণীতির আখরায় পরিনিত করার অভিযোগ পাওয়া গেছে।কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগে বানিজ্য করার অভিযোগ রয়েছে।অধ্যক্ষ দূর্লভানন্দ প্রতিষ্ঠানে নিজের আধিপত্য টিকিয়ে রাখতে স্ত্রী চম্পা রানীকে সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে কলেজে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। কোন নিয়মনীতি তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে কলেজে পরিচালনা করার অভিযোগ আছে অধ্যক্ষ দূর্লভানন্দ বিরুদ্ধে । বিভিন্ন অনিয় ও দূর্নীতির অভিযোগ উঠলে তদন্ত করে মাউশি বিভাগ এবং তদন্ত প্রমাণিত হওয়ায় তাদের উভয়ের এমপিও বাতিল করা হয়।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি সংবাদ প্রতিবেদককে বলেন, সে নিজেকে সব সময় মহারাজা মনে করেন। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যে ভাবে চলে, তার প্রতিষ্ঠান সেই নিয়মে চলে না। তার নিজের উক্তিমতের আইনে চলে। কাউকে তোয়াক্কাও করে না,কলেজের অন্যান্য শিক্ষকদের পরামর্শ কখনো নেননি। তার এককগুচ্ছ সিদ্ধান্তেই চলে প্রতিষ্ঠানটি।

শিক্ষক চম্পা রানী মন্ডল বলেন, অভিযোগ এসেছে আমার নিয়োগ অবৈধ। আমি নিজে নিজে নিয়োগ নেই নি। নিয়োগ যারা দিয়েছে তারা বলতে পারবে।যদি নিয়োগ অবৈধ হয় তাহলে কতৃপক্ষ আছে তারা ব্যবস্থা নিবে।অন্যান্য অভিযোগ আমার বিরুদ্ধে উঠে নাই। অধ্যক্ষের বিরুদ্ধে উঠেছে। তাকে জিজ্ঞেস করেন।

অধ্যক্ষ দুর্লভানন্দ বলেন, এবিষয়ে আমার বলার কিছু নেই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরের ঐতিহ্যবাহী রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান

সোনাহাটে সড়ক দুর্ঘটনা রোধে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল 

বৈষম্যবিরোধী ছাত্রদের চাপের মুখে ঝিনাইদহ জেলা প্রশাসক ৩ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ

আগামী সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে : দুলু 

তিন মাসের মধ্যে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে -হাজী আনোয়ার হোসেন লিটন 

কাশিয়ানীতে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ১, আহত ৩৫

আরকান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির বিবৃতি

পাইকগাছায় ৪ সাংবাদিকসহ ৫ জনের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন 

প্রেমের ফাঁদে ফেলে টাকা দাবি দুই সন্তানের জননীর