বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ জানুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাদ্রাসা মাঠে অবৈধ মালামালের স্তুপ, ভোগান্তিতে শিক্ষার্থীরা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা)॥ মাদ্রাসার মাঠে অবৈধ মালামাল স্তুপ করে রাখায় মাঠ দিয়ে প্রতিদিন যাতায়াত করা শত শত শিক্ষার্থীরা ভোগান্তীতে পড়েছে। মাঠটি ভাঙ্গারি ব্যবসায়ীরা লোহার প্লেট ও ব্রিজের অ্যাঙ্গেল ফেলে দখল করে রেখেছে। প্রতিদিন এই মাঠে মাঠঠিতে শিক্ষার্থীরা খেলাধুলা করতো তাও বন্ধ হয়ে গেছে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ জানালেও প্রতিকার মিলছে না।

বরগুনার তালতলী উপজেলার থানা রোড এলাকার মালিপাড়া সালেহিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠটি দখল করে ব্যবসা করছেন ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর।মালিপাড়া মাদ্রাসার অধ্যক্ষ হারুন অর রশিদ জানান,দীর্ঘদিন ধরে এই মালামাল মাদ্রাসার মাঠে পড়ে আছে। এতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। অন্যদিকে মাদ্রাসার মাঠটি দখল থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতেও পারছেন না। ভাঙ্গারি ব্যবসায়ী মশিউরকে কয়েকবার বলার পরও তিনি এসব মালামাল সরাননি।

জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনীয়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তামার তার ও লোহার প্লেট, এঙ্গেল সহ বিভিন্ন মালামাল একটি চক্র লুটপাট করে ভাঙ্গারি দোকানে বিক্রি করে। এসব ব্যবসায়ীদের মালামাল রাখার নিরাপদ স্থান মালিপাড়া মাদ্রাসার মাঠে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রশাসন দেখেও না দেখার ভান করছেন।

ভাঙ্গারি ব্যবসায়ী মো. মশিউর বলেন, তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবিরের এসব মালামাল কাজে লাগবে এ কারণেই মাদ্রাসার মাঠে রেখেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির বলেন, মাদ্রাসার মাঠে এসব মালামালের বিষয়ে আমি কিছু জানিনা।

এ বিষয়ে তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ খবর নিচ্ছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

২ বছরের শিশু ও দুগ্ধ শিশুসহ মাকে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে মাঠে ঈদগাঁওবাসী

যুক্তরাষ্ট্র আ.লীগের নামে ১৪ই এপ্রিল সভা অবৈধ ও অসাংগঠনিক;  ৯৭ সদস্যের প্রতিবাদ ও যৌথ বিবৃতি

ট্রাম্পের সাজা নিশ্চিত, তবে কারাদণ্ড না দেওয়ার ইঙ্গিত 

হারিয়ে যাওয়া ৯৫টি মুঠো ফোন ফিরিয়ে দিল মালদাহ জেলা পুলিশ

জামায়াত-শিবির-বিএনপির তাণ্ডব বন্ধে জাতিসংঘ মহাসচিবকে যুক্তরাষ্ট্র আ.লীগের স্মারকলিপি

ঝিনাইদহে গণপুর্ত বিভাগের পরিত্যাক্ত ১০ একর জমিতে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের দাবী

যশোরের চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

স্মৃতির পাতা থেকে ‘২৮ এপ্রিল ২০০৮ – বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির দাবীতে ২৫ লাখ গণস্বাক্ষর জমা ও প্রাসঙ্গিক ঘটনা’

সীতাকুণ্ডে ৫ম বারের মতো পরিক্ষার্থীদের যাতায়াতে ফ্রি বাস সার্ভিস দিলো এমএফজেএফ

কালকিনিতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন