বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মানবিক পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার পক্ষ হতে ঈদের দিনে খুন হওয়া পরিবারদ্বয়কে আর্থিক সহায়তা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ ময়মনসিংহে ঈদের দিনে খুন হওয়া দুই পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ময়মনসিংহের মানবিক পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। ০২ এপ্রিল পুলিশ সুপার কার্যালয়ে দুই ব্যক্তির পরিবারের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম প্রত্যেক পরিবারকে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

জানা যায়, গত ২২ এপ্রিল কোতোয়ালী মডেল থানাধীন ৯/গ ডি এন চক্রবর্তী রোডে রিক্সা চালক হাবিবুর রহমান (৫২), এবং গোহাইলকান্দি পশ্চিমপাড়া রিক্সা চালক সাদেক মিয়া (৩৫),কে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ছুরিকাঘাত দ্বারা হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয় এবং দ্রুততম সময়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক উভয় ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করে আসামীগন উক্ত দুইটি হত্যা কান্ডের ঘটনায় জড়িত মর্মে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।

নিহত দু্ই জনের পরিবার আর্থিক ভাবে অসচ্ছল। মৃত্যুকালে হাবিবুর রহমান (৫২) স্ত্রী, এক মেয়ে ও পাঁচ জন ছেলে সন্তান এবং নিহত সাদেক মিয়া (৩৫) স্ত্রী, দুই মেয়ে ও একজন ছেলে সন্তান রেখে যান। উপার্জনক্ষম এই দুই ব্যক্তির মৃত্যুতে উভয় পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। এই দুই ব্যক্তির পরিবারের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক মানবিক পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম প্রত্যেক পরিবারকে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

পুলিশ সুপার এর সহায়তা নিতে উপস্থিত ছিলেন নিহত রিকশা চালক সাদেক মিয়ার দুই শিশুসন্তান সহ স্ত্রী লাভলী আক্তার এবং নিহত হাবিবুর রহমান স্ত্রী ও সন্তানরা । এছাড়া এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপার মোহাঃ রায়হানুল ইসলাম, অতিরিক্ত সার্কেল পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শাহ কামাল আকন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক হলেন শাহিন

অন্তর্বর্তী সরকারের কাছে ১৩ দফা দাবি আদায়ে প্রবাসীদের নিউইয়র্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কোটচাঁদপুর উপজেলা কমপ্লেক্স ভবণের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধনে এমপি চঞ্চল

দেবহাটায় ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন

আমতলী ঢাকাগামী শাকুরা পরিবহনে অগ্নিসংযোগ

যশোরে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু 

রাণীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কক্সবাজারে সাবেক এমপি কমল, জেলা আ.লীগ সা. সম্পাদক মুজিবসহ দেড়শো জনের বিরুদ্ধে হত্যা মামলা