তানজিজুল হাকিম তানিন :
যশোর সদর উপজেলার ৪নং ও ৫নং ওয়ার্ড নওয়াপাড়া ইউনিয়ন যুবদল কর্তৃক দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
শনিবার, ২৯শে মে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদলের কর্ম বিষয় সম্পাদক সিরাজ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আজিজুল হক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হাসান সোহাগ, ইউনিয়ন যুবদলের যুগ্ন সম্পাদক ইখতিয়ার উদ্দিন, ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তৌফিক হোসেন, ইউনিয়ন যুবনেতা মিলন, আজিজুল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিউল্লাহ বিশ্বাস বাংলাদেশ সকাল পত্রিকার সদর রিপোর্টার তানজিজুল হাকিম তানিন সহ আরও অনেকে।




















